মেয়ে নিয়ে রাজ্যের বাইরে গিয়ে সমস্যায় পড়লেন রাহুল-প্রীতি! বিমানবন্দরে কী হল তাঁদের সঙ্গে?

বিমানবন্দরে সমস্যায় পড়লেন জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার। স্বস্ত্রীক ছিলেন তিনি। কী ঘটেছিল সবটাই খোলসা করলেন অভিনেতার স্ত্রী অভিনেত্রী প্রীতি বিশ্বাস।

Published on: Jan 18, 2026, 14:24:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিমানবন্দরে সমস্যায় পড়লেন জনপ্রিয় অভিনেতা রাহুল মজুমদার। স্বস্ত্রীক ছিলেন তিনি। কী ঘটেছিল সবটাই খোলসা করলেন অভিনেতার স্ত্রী অভিনেত্রী প্রীতি বিশ্বাস।

মেয়ে নিয়ে রাজ্যের বাইরে গিয়ে সমস্যায় পড়লেন রাহুল-প্রীতি! বিমানবন্দরে কী হল তাঁদের সঙ্গে?
মেয়ে নিয়ে রাজ্যের বাইরে গিয়ে সমস্যায় পড়লেন রাহুল-প্রীতি! বিমানবন্দরে কী হল তাঁদের সঙ্গে?

শুরু হয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। সিসিএল প্রায় প্রতি বছরই অংশগ্রহণ করেন রাহুল। দেশের বিভিন্ন চলচ্চিত্রজগতের তারকাদের নিয়ে দল তৈরি করে প্রতি বছরই টুর্নামেন্টের আয়োজন হয়। টলিপাড়ার পক্ষ থেকে যে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন সেখানে রাহুল থাকেন প্রতি বছরই। এ বছরও তার ব্যতিক্রম নয়। এই টুর্নামেন্টে অধিনায়ক হন যিশু সেনগুপ্ত, এবারেও তাই। তবে এই টুর্নামেন্টে অংশ নিতে গিয়েই এবার বিপাকে পড়লেন রাহুল।

আরও পড়ুন: ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর বাংলোটি আরও একতলা বাড়ানো হচ্ছে! কেন জানেন?

সম্প্রতি, সিসিএল-এর জন্য রায়পুরে গিয়েছিলেন রাহুল, সঙ্গে ছিলেন স্ত্রী প্রীতিও। কিন্তু বিমানবন্দরে নেমেই সমস্যার সম্মুখীন হন তাঁরা। এই প্রসঙ্গে প্রীতি আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাঁদের সঙ্গে নাকি তাঁদের লাগেজই এসে পৌঁছয়নি। তবে তাঁরা কেবল একা নন, এই ঘটনার শিকার অনেকেই। অনেকেরই নাকি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র আসেইনি রায়পুরে। তা থেকে গিয়েছে কলকাতা বিমানবন্দরেই।

তবে খুব অবাক করা বিষয় হল এই প্রসঙ্গে বিমানসংস্থার পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তারকা দম্পতির সঙ্গে তাঁদের মেয়েও ছিলেন আর ছোটদের সব জিনিসপত্রই তাঁদের বাবা-মায়েরা সঙ্গে নিয়ে যান সব জায়গায়। তাঁদের মেয়ের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ফলে খুদের খাবার-সহ সব প্রয়োজনীয় জিনিসপত্র কলকাতাতেই থেকে গিয়েছে।

আরও পড়ুন: ফিরছে 'দেশু', তবে শুভশ্রীর মন জুড়ে শুধুই রাজ, স্বামীর নামের আদ্যক্ষর দেওয়া লকেটে নজরকাড়া নায়িকা

কাজের সূত্রে, রাহুলকে সর্বশেষ স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাছাড়াও স্টার জলসায় তাঁর ‘হরগৌরী পাইস হোটেল’ মেগা ব্যপক ভাবে সাড়া ফেলেছিল। তারপর সম্প্রতি জি বাংলায় নায়কের নতুন মেগার প্রোমো সামনে এসেছে। তাঁর আসন্ন ধারাবাহিকের নাম 'সাত পাকে বাঁধা'। তবে প্রোমো প্রকাশ্যে আনার পর ফের তা চ্যানেল সরিয়ে নেয়। এর আগে 'চিরদিনই তুমি যে আমার…' ধারাবাহিকেও রাহুলের কাজ করার কথা ছিল। কিন্তু তিনি সেই সময় নিজেই সেই মেগা থেকে সরে গিয়েছিলেন। অন্যদিকে, প্রীতিও ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ। তবে সন্তান জন্মের পর থেকে এখনও বিরতিতে আছেন তিনি।