...
...
Next Story

শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

খুব সম্প্রতি শুরু হয়েছে বাবলি সুন্দরী ধারাবাহিকটি। স্টার জলসায় শুরু হওয়ায় নতুন ধারাবাহিকি ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। হানি বাফনা এবং স্নেহা গুড়িয়া অভিনীত এই ধারাবাহিকটি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী।

Published on: Jul 18, 2026, 19:30:34 IST
Advertisement

খুব সম্প্রতি শুরু হয়েছে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকটি। স্টার জলসায় শুরু হওয়ায় নতুন ধারাবাহিকি ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। হানি বাফনা এবং স্নেহা গুড়িয়া অভিনীত এই ধারাবাহিকটি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে গেলেন এক অভিনেত্রী।

‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী
‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে একাধিক অভিনেতা অভিনেত্রীকে। এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যেই অন্যতম হলেন প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকে তিনি একটি খল চরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রের নাম লিজা।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

জানা গিয়েছে এবার এই চরিত্রটির পথ শেষ হতে চলেছে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে একথা নিজেই জানালেন অভিনেত্রী। শ্রীনিকার সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘এত মিষ্টি মেয়েটার সঙ্গে আর দেখা হবে না। বাবলি সুন্দরী শেষ করলাম।’

কিন্তু কেন প্রিয়াঙ্কা ধারাবাহিক ছেড়ে দিলেন? কোনও মনোমালিন্য নাকি অন্য কোনও কারণে? না মনোমালিন্য নয় বরং জানা গিয়েছে, লিজা চরিত্রটি অল্পদিনের জন্যই এসেছিল এই ধারাবাহিকে। তাই আগামী দিনে আর এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে না অভিনেত্রীকে।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

বাবলি সুন্দরী প্রসঙ্গে

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী হানি ওরফে বিনায়ক ভীষণ অসুস্থ এবং তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে বাবলি। বিনায়ক এবং বাবলির বিয়ে সকলের অমতে হলেও ধীরে ধীরে তারা দুজনে একে অপরের কাছাকাছি আসছে। তবে বাবলিকে বিনায়কের বড় মেয়ে সহ বাকি সকলে মেনে নিতে পারবে কিনা সেটা দেখা যাবে আগামী পর্বে।

বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks