...
...
Next Story

‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতকে ইনস্টাগ্রামে ফলো করলেন প্রিয়াঙ্কা, হইচই নেটপাড়ায়

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে চলা, দীর্ঘমেয়াদী আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে- কে ইনস্ট্রাগ্রামে ফলো করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

Published on: Jul 27, 2026, 20:01:19 IST
Advertisement

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে চলা, দীর্ঘমেয়াদী আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই খবর প্রকাশ্যে আসার পরেই কমেন্ট বক্সে প্রিয়াঙ্কা চোপড়ার একটি স্বল্প দৈর্ঘ্যের কমেন্ট দেখতে পাওয়া যায় যেখানে তিনি কিছু না লিখলেও শুধুমাত্র ইমোজির মাধ্যমে সমর্থন জানিয়েছিলেন নতুন প্রজন্মকে।

‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতকে ইনস্টাগ্রামে ফলো করলেন প্রিয়াঙ্কা
‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতকে ইনস্টাগ্রামে ফলো করলেন প্রিয়াঙ্কা

তবে এবার প্রিয়াঙ্কা চোপড়া যা করলেন তাতে হতবাক হয়ে গেলেন সকলে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে ইনস্ট্রাগ্রামে ফলো করলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিঃসন্দেহে এই খবরটি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে একটি বিশেষ খবর। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে একটি গোটা প্রজন্ম সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারে, তা ইতিমধ্যেই প্রমাণিত।

প্রিয়াঙ্কার অভিজিৎকে ফলো করার বিষয়টি সামনে উঠে আসতেই বিভিন্ন জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন এটি কোনও বড় প্রোজেক্টের ইঙ্গিত দিচ্ছে আবার অনেকে মনে করছে হয়তো দুজনের চিন্তা ভাবনা বা ব্যক্তিগত পছন্দ এক বলেই অভিজিৎকে ফলো করেছেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন: এবার ইন্দিরার মুখোমুখি স্নেহা, অন্নপূর্ণা কি পাবে বিচার?

CJP প্রতিষ্ঠাতা অভিজিতের নেতৃত্বে চলা এই আন্দোলনে শুধুমাত্র দিল্লিকে নয়, নাড়িয়ে দিয়েছে গোটা ভারতবর্ষকে। তবে এখানেই থেমে থাকবেন না অভিজিৎ, আগামী দিনে তিনি সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন।

‘ককরোচ’ প্রতিষ্ঠাতা অভিজিতকে ইনস্টাগ্রামে ফলো করলেন প্রিয়াঙ্কা

২৬ জুলাই অর্থাৎ রবিবার হায়দরাবাদের বিমানবন্দরে গোটা পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কাকে দেখতে পাওয়া যায়। তবে তিনি কেন ভারতে এসেছেন সেই বিষয় নিয়ে অভিনেত্রী কিছু না জানালেও সকলের এটাই ধারণা, বারানসী ছবির শুটিং আবার শুরু করার জন্যই হয়তো তিনি ফিরে এসেছেন দেশে।

আরও পড়ুন: মানুষ কেটে জন্মদিন উৎযাপন সৌম্যর! অভিনেতার পোস্ট দেখে হইচই নেট পাড়ায়

এই মাসের শুরুতে, ১৮ জুলাই, নির্মাতারা ‘বারাণসী’ ছবিতে মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কার প্রথম লুক প্রকাশ করেন। এটি একটি বিশেষ উপলক্ষ ছিল, কারণ অভিনেত্রী সেদিন তাঁর জন্মদিন উদযাপন করছিলেন। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘আরও নতুন নতুন অভিযানের জন্য… আরও নতুন আবিষ্কারের জন্য… এবং প্রতিটি দিগন্ত জুড়ে যাত্রার জন্য’।

বারাণসী সম্পর্কে

'বারাণসী' ছবিতে প্রিয়াঙ্কা ও পৃথ্বীরাজ সুকুমারনের পাশাপাশি মহেশ বাবুও অভিনয় করেছেন। পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। আট বছরের বিরতির পর এই ছবির মাধ্যমে প্রিয়াঙ্কা ভারতীয় সিনেমায় ফিরছেন, যা ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ছবিটি ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe