Priyanka Sarkar: চিরকালই রাজনীতি থেকে দূরে থাকেন প্রিয়াঙ্কা, নেপথ্যে রয়েছে কোন বিশেষ কারণ?

Priyanka Sarkar: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে দেখা দিলেও প্রিয়াঙ্কা সরকারকে কখনোই কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়নি। 

Published on: Jun 15, 2026, 18:34:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Priyanka Sarkar: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে অনেক সময় রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে দেখা দিলেও প্রিয়াঙ্কা সরকারকে কখনওই কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়নি। রাজনৈতিক পালাবদল থেকে দল বদল সবকিছুই হয়েছে বিগত কিছু দিনে কিন্তু এই বিষয় নিয়ে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী মুখ খুললেও প্রিয়াঙ্কা সরকার কিন্তু চিরকালের মতো থাকেন নিশ্চুপ।

চিরকালই রাজনীতি থেকে দূরে থাকেন প্রিয়াঙ্কা
চিরকালই রাজনীতি থেকে দূরে থাকেন প্রিয়াঙ্কা

কেন রাজনৈতিক বিষয়ে কথা বলেন না প্রিয়াঙ্কা?

খুব সম্প্রতি ' তারকাটা সিরিজের প্রোমোশনে উপস্থিত হয়েছিলেন তিনি। দ্যা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক প্রসঙ্গে প্রশ্ন উঠলে প্রিয়াঙ্কা সাফ জানিয়ে দেন, তিনি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট একটি দলের সমর্থন হলেও ক্যামেরার সামনে কখনোই কোনও রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন না তিনি।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অরিন্দম শীল, ফুটিয়ে তুলবেন কোন চরিত্র?

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মনে হয় রাজনীতি নিয়ে কথা বলতে গেলে যথেষ্ট পড়াশোনা করতে হয়। আমার সেই পড়াশোনা নেই। রাজনীতি বিষয়ে আমি কিছুই জানি না। যে ব্যাপারটা সম্পর্কে আমার কোনও ধারণা নেই সে নিয়ে আমি কোনওদিন কোনও কথা বলি না।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘যারা এই বিষয় নিয়ে কথা বলেন তাদের প্রত্যেককে আমি সম্মান জানাচ্ছি। তাঁরা নিশ্চয়ই এই বিষয় নিয়ে জানেন বলেই কথা বলেন। আমার কারোও সম্পর্কে কিছু বলার নেই। তবে আমার একান্তই মনে হয় যে যেটা আমি বুঝিনা সেখানে আমি থাকব না।’

আরও পড়ুন: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

প্রসঙ্গত, খুব সম্প্রতি জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে ‘তারকাটা’। এই সিরিজে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। অসাধারণ একশন প্যাকড এই ছবিতে আরও অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য এবং মায়াং চ্যাং।