...
...
Next Story

'জীবনের প্রতিটি মুহূর্তে উনি', উত্তম কুমারকে কেন ঈর্ষা করেন প্রসেনজিৎ?

খুব সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। ১০০ বছর পেরিয়ে গেলেও মহানায়ক আজও যেন ততটাই প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের প্রত্যেক শিল্পী আজও মহানায়কের দেখানো পথেই এগোনোর চেষ্টা করেন। তবে শুধুই কি মহানায়ককে দেখে মুগ্ধতা হয়, নাকি কিছু ঈর্ষাও মনে জন্মায়?

Published on: Sep 26, 2026, 14:40:26 IST
Advertisement

খুব সম্প্রতি পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয়েছে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। ১০০ বছর পেরিয়ে গেলেও মহানায়ক আজও যেন ততটাই প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের প্রত্যেক শিল্পী আজও মহানায়কের দেখানো পথেই এগোনোর চেষ্টা করেন। তবে শুধুই কি মহানায়ককে দেখে মুগ্ধতা হয়, নাকি কিছু ঈর্ষাও মনে জন্মায়?

উত্তম কুমারকে কেন ঈর্ষা করেন প্রসেনজিৎ?
উত্তম কুমারকে কেন ঈর্ষা করেন প্রসেনজিৎ?

অন্য শিল্পীদের মহানায়ককে দেখে ঈর্ষা হোক বা না হোক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু মহানায়কের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঈর্ষা করেন। প্রসেনজিতের কথায়, উত্তম কুমারের প্রত্যেকটি জিনিস ঈর্ষা করার মতো। তিনি যেভাবে কথা বলতেন বা অভিনয় করতেন তার প্রত্যেকটি মুহূর্ত ঈর্ষা করার মতো।

আরও পড়ুন: আসছে বছর আবার হবে! নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ

নিউজ এইট্টিন বাংলাকে সাক্ষাৎকার প্রসেনজিৎ বলেন, ‘আমি যেহেতু উত্তম জেঠুকে ভীষণ কাছ থেকে দেখেছি। তাই আমি জানি যে উনি কেমন মানুষ। ওঁর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঈর্ষা করার মতো কিন্তু যে জিনিসটা সবথেকে বেশি ঈর্ষা করার সেটি হল ওঁর ধৈর্য।’

প্রসেনজিৎ বলেন, ‘উনি মহানায়ক কারণ উনি কখনও ব্যক্তিগত সমস্যার ছাপ কাজে ফেলতে দেন নি। উনি যখন কাজে আসতেন তখন উনি একদম অন্যরকম মানুষ হয়ে যেতেন। ক্যামেরার একটা লেন্স পর্যন্ত বলতে পারবে না যে উত্তম কুমার একটা ফ্রেমও সোজাভাবে নিয়েছিলেন। এইজন্যই উনি উত্তম কুমার।’

‘তিনি মহানায়ক কারণ তিনি ক্যামেরার সামনে নিজের ১০০ শতাংশ দিয়েছেন বারবার। কেউ কখনও বুঝতে পারেনি যে মানুষটার মনে কি চলছে। কেউ এক মুহূর্তের জন্যও ধরতে পারেনি যে ওঁর মধ্যে কোনও সমস্যা হচ্ছে কিনা। ওঁর এই ধৈর্যটাই ঈর্ষা করার মতো।’ বলেন অভিনেতা।

খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে পাভেল পরিচিত ‘ডাক্তার কাকু’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গ দিয়েছেন ঋদ্ধি সেন। সিনেমার গল্প এতটাই মন ছুঁয়েছে প্রসেনজিতের যে তিনি অবলীলায় জানিয়েছেন যে জীবনের সেরা চারটি ছবির মধ্যে এটি অন্যতম।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks