Prosenjit Chatterjee: '৫ বছর কথা বলিনি...', বাবা ছাড়া আর কার ওপর অভিমান করতেন প্রসেনজিৎ?

Prosenjit Chatterjee: আগামী ১৯ জুন বড় পর্দায় মুক্তি পেতের চলেছে অভিমান, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয় করবেন যিশু সেনগুপ্তও। কিন্তু ব্যক্তিগত জীবনে কোন মানুষটাকে সব থেকে বেশি অভিমান দেখাতেন প্রসেনজিৎ?

Updated on: Jun 6, 2026, 15:31:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Prosenjit Chatterjee: আগামী ১৯ জুন বড় পর্দায় মুক্তি পেতের চলেছে ‘অভিমান’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয় করবেন যিশু সেনগুপ্তও। কিন্তু ব্যক্তিগত জীবনে কোন মানুষটাকে সব থেকে বেশি অভিমান দেখাতেন প্রসেনজিৎ?

বাবা ছাড়া আর কার ওপর অভিমান করতেন প্রসেনজিৎ?
বাবা ছাড়া আর কার ওপর অভিমান করতেন প্রসেনজিৎ?

টিভি নাইন বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিমান প্রসঙ্গে কথা বলতে গিয়ে উঠে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে সমীকরণের কথা। মাঝে প্রায় ৫ বছর বাবার সঙ্গে কথোপকথন ছিল না তাঁর। যদিও অভিনেতা বারবার জানান, কথা না থাকলেও নিজেদের দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি করেননি তাঁরা।

আরও পড়ুন: মানসিক চাপ থেকে মস্তিকে রক্তক্ষরণ, এখন কেমন আছেন ‘অমর প্রেম’ খ্যাত সুজিত গুহ?

প্রসেনজিতের কথায়, ‘অভিমান তার সঙ্গেই করা যায় যে অভিমান ভাঙাতে জানে। আপনি অভিমান করলেন কিন্তু সেই মানুষটা আপনার অভিমান ভাঙ্গালো না তখন ব্যাপারটা অন্যদিকে চলে যায়। কিন্তু অভিমান করার থেকে অভিমান ভাঙানোয় বেশি ভালোবাসা প্রকাশ পায়। এটা একটা ফিল গুড সেক্টর কাজ করে। এতে ভালোবাসা আরও বেশি বাড়ে।’

বাবা ছাড়া আর কার ওপর করতেন অভিমান?

প্রসেনজিৎ বলেন, ‘বাবা ছাড়া যে মানুষটার উপর সবথেকে বেশি অভিমান হতো সেই মানুষটা হলেন ঋতুপর্ণ ঘোষ। মাঝেমধ্যেই আমাদের মধ্যে অভিমান হত। দীর্ঘদিন কথা হত না। কিন্তু যখন আবার আমাদের দুজনের মধ্যে কথা হত তখন হয় একটা ‘উৎসব’ তৈরি হতে না হয় একটা ‘চোখের বালি’ তৈরি হত। কিন্তু আমাদের সেই অভিমানের মধ্যেও ছিল ভালোবাসা।’

আরও পড়ুন: রাজনৈতিক চাপে বাংলা ছেড়েছিলেন ‘মেমবউ’ বিনীতা, পালাবদলের পর কী সিদ্ধান্ত নিলেন?

বাবা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ আরও বলেন, ‘আমি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর প্রথম সেটা বাবার হাতে তুলে দি। মা নেই, তাই আমার মনে হল বাবার হাতে পুরস্কারটা তুলে দেওয়াটা দরকার। বাবা পুরষ্কারটা হাতে পেয়েই আনন্দে ছোটদের মতো করতে শুরু করে দিল। আমার ছেলেকে ডেকে বলল, তোমাকেও কিন্তু এমন পরিশ্রম করতে হবে। বাবার মুখের হাসিটাই সেদিন আমার পাওয়া সব থেকে বড় পুরস্কার।’

‘অভিমান’ প্রসঙ্গে

সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর প্রযোজনা সংস্থা হোয়াইট শো সিরিয়াসের হাত ধরে আসছে এই ছবি। এই ছবিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম 'আকাশ চট্টোপাধ্যায়’। এই ছবিতে নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম শ্রী। ছবিতে একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।