দেব বলেছিলেন প্রসেনজিৎ চট্টপাধ্যায় ৭২ ঘণ্টার সময় ছেয়েছেন, তাঁর মধ্যেই যে সমস্ত শিল্পীরা ব্যান তাঁদের ব্যান যাতে উঠে যায় তিনি সেই দিকটি দেখবেন। পড়ে সেই সংক্রান্ত প্রসেনজিতের একটি চিঠি সমাজমাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছিলেন। এবার সেই চিঠি প্রকাশ নিয়ে ব্যথীত প্রসেনজিৎ।
২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ে তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত হন। তাঁর এই মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতি ও অব্যবস্থার অভিযোগ ওঠে। পাশাপাশি শিল্পী নিরাপত্তার দিকটি বার বার উঠে আসে। সেই কারণে ৭ এপ্রিল মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল।
সেই মিটিংয়ের শেষে দেব বলেছিলেন প্রসেনজিৎ চট্টপাধ্যায় ৭২ ঘণ্টার সময় চেয়েছেন, তার মধ্যেই যে সমস্ত শিল্পীরা ব্যান তাঁদের ব্যান যাতে উঠে যায় তিনি সেই দিকটি দেখবেন। পড়ে সেই সংক্রান্ত প্রসেনজিতের একটি চিঠি সমাজমাধ্যমে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছিলেন দেব।
এবার ১২ এপ্রিল রবিবার ফের রাহুল ও সুরক্ষাবিধি সংক্রান্ত বিষয়ে ফোরামের অবস্থান পুনরায় পর্যালোচনার জন্য আরও একটি সভার ডাক দেওয়া হয়েছিল। সেখানে সংবাদিকদের প্রসেনজিৎ জানান তাঁকে না জানিয়ে দেব এই চিঠি প্রকাশ্যে এনেছেন। এটা তাঁর ঠিক মনে হয়নি।
প্রসেনজিৎকে বলতে শোনা যায়, ‘আমাদের এখানে এখনও পরিবারের মতো কাজ হয়। আমার ওই চিঠিটা পোস্ট করাতে বড্ড কষ্ট হয়েছে। কারণ আমার মনে হয়, আমার একটু অধিকার আছে, আমাকে জিজ্ঞাসা করে জনসমক্ষে পোস্ট করা যেত। আমি কোনও প্রশ্ন করিনি, উত্তর দিয়েছি। এই চিঠিটা তো যাওয়ার দরকার ছিল ফেডারেশনের কাছে। এটা তো মেটাতে পারে ফেডারেশন। পাবলিক ফোরামে এই ধরনের ৭২ ঘণ্টার কোনও চ্যালেঞ্জ না আমি দিয়েছি, না আমি নিয়েছি। আমি যেমন সকলকে বলে থাকি ২-৩দিন অপেক্ষা করার জন্য এটাও সেটা। সেটাও চ্যালেঞ্জ নয়। দেব ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে রোজ কথা বলে। ভোট মিটে যাওয়ার দেড়মাসের মধ্যে আমরা সবাই মিলে দেখবে যাতে কেউ কাউকে কাজে বসাতে না পারে। আমি এই পরিবারের একজন আমাকে সবাইকে নিয়ে সবার সঙ্গে কথা বলে এগোতে হবে।’ এর পরবর্তীতে এই ব্যান নিয়ে কী সিদ্ধান্ত হয় তাই এখন দেখার।
উল্লেখ্য বেশ কয়েক মাস ধরে অলিখিত ভাবে ব্যান অনির্বাণ ভট্টাচার্য। তবে ইতিমধ্যে তাঁর সঙ্গে দেব তাঁর আগামী ছবি 'দেশু ৭'-এ কাজ করার কথা ঘোষণা করেছেন। সেখানে পরিচালকের ভূমিকাতেও দেখা যাবে দেবকেই।