...
...
Next Story

Abhimaan: বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি, অনুরাগী না প্রেমিকা, জিতবে কে?

Abhimaan: মুক্তির দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত অভিমান ছবি নিয়ে ইতিমধ্যেই টলিউডের শোরগোল পড়ে গিয়েছে।

Published on: Jun 13, 2026, 20:59:14 IST
Advertisement

Abhimaan: মুক্তির দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘অভিমান’ ছবি নিয়ে ইতিমধ্যেই টলিউডের শোরগোল পড়ে গিয়েছে। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ও শুভশ্রী, সঙ্গ দিবেন যিশু স্বয়ং। তবে ইতিমধ্যেই টিজার মুক্তি পেলেও দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ট্রেলারের জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘অভিমান’ ছবির ট্রেলার।

বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি
বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি

ট্রেলার প্রসঙ্গে

অভিমান ছবির ট্রেলারের শুরুতেই দেখতে পাওয়া যাচ্ছে একজন অসুস্থ ব্যক্তি, যিনি প্রায় জীবনের সবকিছুই ভুলে গিয়েছেন। এমনকি নিজের নামও। একসময়ের বিখ্যাত সুপারস্টারের এমন কঠিন সময়ে পাশে রয়েছে তার অনুরাগী শ্রী। যে মানুষটার গানের প্রেমে মত্ত ছিল গোটা দুনিয়া, সে আজ পৃথিবীতে শুধুই একা।

আরও পড়ুন: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়

তবে গায়কের এই একাকিত্বের জীবনে একদিন হঠাৎ করেই আসে তার ছেলে। একাকিত্বে ডুবে থাকা আকাশের আত্মজীবনী লিখবে, এমন ভাবেই সবকিছু ভুলে থাকা বাবার মুখোমুখি হয় ঋষি। কিন্তু বাবার সান্নিধ্যে আসতে গিয়ে সে একসময় ভালোবেসে ফেলে শ্রীকে।

আরও পড়ুন: আইনি বিপাকে শিলাজিৎ, কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?

নীরব এই ভালোবাসার আখ্যানের শেষ পরিণতি কি হবে? এই ত্রিকোণ ভালোবাসার গল্পে জিতবে কে? আকাশ কি নিজের ভুলে যাওয়া জীবন মনে করতে পারবে? সে কি ঋষিকে চিনতে পারবে? নাকি অভিমান করে সকলের থেকে দূরে চলে যাবে? সব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে মাত্র কয়েকদিন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe