খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে ডাক্তার কাকু। এই ছবিটির প্রযোজনা করেছেন এনা সাহা। পাভেল পরিচিত এই ছবিতে প্রসেনজিৎ এবং ঋদ্ধির একটা অসামান্য মেলবন্ধন দেখতে পাওয়া গিয়েছে। ছবিটি অনেক বছর আগে তৈরি হলেও পারিপার্শ্বিক জটিলতার কারণে এই ছবিটি মুক্তি পেতে অনেকটাই দেরি হয়েছে।

তবে শুধুমাত্র প্রযোজক নয় এই ছবিতে কাজও করেছেন এনা। অর্থাৎ তিনি প্রসেনজিতের সহকর্মী। আর পাঁচজন জুনিয়র সহকর্মীদের সঙ্গে ঠিক যেমন স্নেহের সঙ্গে কথা বলেন প্রসেনজিৎ, এক্ষেত্রেও তার অন্য তা হয় না। অন্যদিকে এনাও সম্মানের চোখে দেখেন প্রসেনজিৎকে।
আরও পড়ুন: আসছে বছর আবার হবে! নতুন ছবির ঘোষণা করলেন সৌরভ
বয়সে ছোট সহকর্মীদের ছোট ছোট ভুল প্রসেনজিৎ কেমন ভাবে ধরিয়ে দেন তার একটি নমুনায় সম্প্রতি ধরা পরল ক্যামেরায়। সম্প্রতি ডাক্তার কাকুর ছবির হল ভিজিট চলাকালীন দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়ে এনা ইংরেজি ভাষায় কথা বলেন। ইংরেজি ভাষায় ধন্যবাদ বলতেই পাশ থেকে প্রসেনজিৎ বলে ওঠেন, বাংলা ছবি বাংলায় কথা বল।
আরও পড়ুন: মায়ের জিভ চুরির পেছনে রয়েছে কে? রাজবাড়িতে খুনের নেপথ্যে লুকিয়ে এক ইতিহাস
প্রসেনজিতের কথায় একটুও রাগ না করে নিজের ভুল স্বীকার করে নেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে নিজের জিভ কেটে তিনি বলেন, সরি, থ্যাঙ্ক ইউ নয় অনেক ধন্যবাদ। এই ছোট্ট মুহূর্তেই বুঝিয়ে দেয় যে বাংলা এবং বাংলা ভাষাকে সম্মান প্রতিটি বাঙালির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।
{{/usCountry}}প্রসেনজিতের কথায় একটুও রাগ না করে নিজের ভুল স্বীকার করে নেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে নিজের জিভ কেটে তিনি বলেন, সরি, থ্যাঙ্ক ইউ নয় অনেক ধন্যবাদ। এই ছোট্ট মুহূর্তেই বুঝিয়ে দেয় যে বাংলা এবং বাংলা ভাষাকে সম্মান প্রতিটি বাঙালির প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।
{{/usCountry}}তবে এই ভিডিও শেয়ার হতে যেমন অনেকের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই শিক্ষণীয় কথার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমন অনেকে আবার পুরনো প্রসঙ্গ টেনে লিখেছেন, বুম্বাদার শিক্ষা হয়েছে মনে হয়।