রেজাল্টের পর রুদ্রনীলের সঙ্গে ফোন কথা বলা নিয়ে কটাক্ষের শিকার প্রসেনজিৎ! ‘রাজনৈতিক রং লাগাবেন না’, বললেন নায়ক
জয়ের পর রুদ্রনীল ঘোষের সঙ্গে ফোন কথা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আর তারপরই টলিউডের বুম্বাদাকে ঘিরে রাজনীতির মঞ্চে শুরু হয় জোর চর্চা। কিন্তু সক্রিয় ভাবে কখনও রাজনীতির ময়দানে দেখা যায়নি প্রসেনজিৎকে। তাই তিনি তাঁর অনুরাগী তথা রাজ্যবাসীকে অনুরোধ করেন তাঁর গায়ে যেন কোনও রাজনৈতিক রং না লাগানো হয়।
হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। ১৬০৫৮ ভোটের ব্যবধানে। জানা যায় এই জয়ের পর রুদ্রনীল ঘোষের সঙ্গে ফোন কথা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আর তারপরই টলিউডের বুম্বাদাকে ঘিরে রাজনীতির মঞ্চে শুরু হয় জোর চর্চা। কিন্তু সক্রিয় ভাবে কখনও রাজনীতির ময়দানে দেখা যায়নি প্রসেনজিৎকে। তাই তিনি তাঁর অনুরাগী তথা রাজ্যবাসীকে অনুরোধ করেন তাঁর গায়ে যেন কোনও রাজনৈতিক রং না লাগানো হয়।
রেজাল্টের পর রুদ্রনীলের সঙ্গে ফোন কথা বলা নিয়ে কটাক্ষের শিকার প্রসেনজিৎ! ‘রাজনৈতিক রং লাগাবেন না’, বললেন নায়ক
এই প্রসঙ্গে তিনি মঙ্গলবার একটি পোস্ট করে লেখেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও ঠিক একই ভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ— দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না। আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।’
প্রসেনজিতের এই পোস্ট সামনে আসার পরই নেটিজেনরা নানা মন্তব্যে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘এখন এটা না বললে কপালে অনেক কষ্ট আছে এটা কাকা বুঝে গিয়েছে ভালো করে।’ আর একজন লেখেন, ‘দয়া করে টিমটিম করে জ্বলতে থাকা টলিউড ইন্ডাস্ট্রিকে সংসদীয় রাজনীতি থেকে মুক্ত রাখুন।’
আর একজন লেখেন, ‘দাদা বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার এর পর তোমায় পেয়েছি, তোমায় বড্ড ভালোবাসি, দয়া করে তুমি কোনও রাজনীতি দলে এসো না।’ আর একজন লেখেন, ‘আপনার বিকল্প আপনিই। আমাদের শৈশব কৈশোর কেটেছে আপনার সিনেমা দেখে। তাই কে কি বলছে তাতে কিছুই যায় আসে না, বাংলার সবার নয়নের মনি আপনি... যখন অনেকেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন, আপনি কিন্তু নিজের জায়গায় অটুট ছিলেন, আমরা সবই দেখেছি। আর কেউ কারও বাড়ি যাবে, কাউকে ফোন করবে এসব ব্যক্তিগত বিষয় আপনি করতেই পারেন। কীসের রং কীসের রাজনীতি? আজ পর্যন্ত কোনও পার্টির মিটিং মিছিলে আমি আপনাকে দেখিনি। যেখানেই দেখেছি অভিনেতা হিসেবে।’ আর একজন লেখেন, ‘অপেক্ষায় আছি আপনার সুরে সুর মিলিয়ে বাকি নায়ক নায়িকারাও কখন এরকম পোস্ট দেবে!’
Home/Entertainment/রেজাল্টের পর রুদ্রনীলের সঙ্গে ফোন কথা বলা নিয়ে কটাক্ষের শিকার প্রসেনজিৎ! ‘রাজনৈতিক রং লাগাবেন না’, বললেন নায়ক