...
...
Next Story

টলি-বলি কাঁপিয়ে আবার ছোট পর্দায় প্রসেনজিৎ, ধারাবাহিকে অভিনয় করবেন নাকি?

৯০ দশক থেকে এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিগত বহু বছর ধরে যেভাবে তিনি একা কাঁধে এই ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিয়ে গিয়েছেন, সে অবদান ভোলার নয়। যদিও বিগত কিছু বছরে টলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন তিনি।

Published on: Nov 20, 2025, 22:50:14 IST
Advertisement

৯০ দশক থেকে এখনও পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুপারস্টার হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিগত বহু বছর ধরে যেভাবে তিনি একা কাঁধে এই ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিয়ে গিয়েছেন, সে অবদান ভোলার নয়। যদিও বিগত কিছু বছরে টলিউডের পাশাপাশি বলিউডেও অভিনয় করেছেন তিনি।

টলি-বলি কাঁপিয়ে আবার ছোট পর্দায় প্রসেনজিৎ
টলি-বলি কাঁপিয়ে আবার ছোট পর্দায় প্রসেনজিৎ

এই বছরেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’। অন্যদিকে বলিউড ছবি ‘মালিক’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সামনে রয়েছে আরও বেশ কয়েকটি প্রজেক্ট-এর কাজ। এত ব্যস্ততার মধ্যেও এবার ছোটপর্দায় আসতে চলেছেন প্রসেনজিৎ।

আরও পড়ুন: 'আপনাদের সবার অনুরোধেই... ', অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন অহনা

তবে কি প্রসেনজিৎ এবার ছোট পর্দাতেও অভিনয় করবেন? কার বিপরীতে অভিনয় করবেন তিনি? কোন চ্যানেলেই বা দেখা যাবে তাঁকে? না, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আসলে সান বাংলার ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানের নভেম্বর মাসের ফিনালেতে আসতে চলেছেন প্রসেনজিৎ।

জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ অনুষ্ঠানের পাশাপাশি এই মুহূর্তে সান বাংলা এই অনুষ্ঠানটিও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় অনেক তারকাই নিজেদের আগামী ছবির প্রমোশন করার জন্য আসছেন সান বাংলার এই বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালিকা সুদীপ্তাও একজন দক্ষ অভিনেত্রী।

আরও পড়ুন: অবশেষে কাটল জটিলতা, কবে মুক্তি পাবে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’?

কিছুদিন আগে এই অনুষ্ঠানের আরও একটি প্রমো মুক্তি পেয়েছিল যেখানে দেখা গিয়েছিল আর কিছুদিনের মধ্যেই সুদীপ্তার জন্মদিন সেটি সেলিব্রেট হবে এই অনুষ্ঠানে। সেই বিশেষ দিনেও থাকবেন একাধিক অতিথি।

‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন শুধুই নিছক একটি ননফিকশন শো নয়, এটি মহিলাদের স্বপ্ন পূরণের একটি প্ল্যাটফর্মও। বহু স্বপ্ন বুকে নিয়ে দূর দুরান্ত থেকে মহিলারা এই অনুষ্ঠানে আসেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks