...
...
Next Story

Purbasha Debnath: ২০ বছর পর আবার দেখা! পরান জেঠুকে সহ শিল্পী হিসেবে পেয়ে আপ্লুত পূর্বাশা

Purbasha Debnath: এই মুহূর্তে স্টার জলসার সংসার সংকীর্তন ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী পূর্বাশা দেবনাথ। প্রথম পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন অভিনেত্রী, যে মানুষটাকে সহ শিল্পী হিসাবে তিনি পেয়েছেন, তাঁকে পূর্বাশা প্রথম দেখেছিলেন ২০ বছর আগে।

Published on: May 2, 2026, 12:32:49 IST
Advertisement

Purbasha Debnath: এই মুহূর্তে স্টার জলসার ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন পরান বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী পূর্বাশা দেবনাথ। এই প্রথম পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন অভিনেত্রী, কিন্তু যে মানুষটাকে সহ শিল্পী হিসাবে তিনি পেয়েছেন, তাঁকে পূর্বাশা প্রথম দেখেছিলেন ২০ বছর আগে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সেই স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী।

পরান জেঠুকে সহ শিল্পী হিসেবে পেয়ে আপ্লুত পূর্বাশা
পরান জেঠুকে সহ শিল্পী হিসেবে পেয়ে আপ্লুত পূর্বাশা

পরান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে পূর্বাশা স্মৃতি রোমন্থন করতে গিয়ে লেখেন, ‘এই সেই মানুষ যিনি আজ থেকে ২০ বছর আগে একটা ছোট্ট মেয়েকে সেজে নাচ করতে দেখে নিজের থিয়েটারের শোয়ের আগে পরিবেশনের সুযোগ দিয়ে অনেকদূর যাবি বলে আশীর্বাদ করেছিলেন। সেই মানুষটার মুখোমুখি সহ অভিনেতা হিসেবে দাঁড়ানো সৌভাগ্যের ব্যাপার।’

আরও পড়ুন: 'তুমি আমার প্রথম সন্তান', সুদীপার কোলে বসে থাকা ছোট্ট মেয়েটিকে চেনেন?

তবে শুধু পূর্বাশা এই স্মৃতি নিজের মনের মণিকোঠায় ধরে রেখেছেন তা কিন্তু নয়, পরান বন্দ্যোপাধ্যায়ও ২০ বছর আগের সেই দিনের স্মৃতি একই ভাবে অমলিন। পূর্বাশাকে ভালোবেসে নাম দেন ভাই রে ভাই, কারণ সেদিনের সেই ছোট্ট মেয়েটি এই গানের তালে তালেই নাচ করেছিলেন। আজও ভালোবেসে শ্যুটিংয়ে ওই নামেই পূর্বাশাকে ডাকেন অভিনেতা। এটা যে কত বড় পাওনা তা একজন শিল্পীই ভালো বুঝতে পারবে।

আরও পড়ুন: 'একটা বছরে সংসারটা তো হল...', অভ্রজিতের পোস্টে কীসের ইঙ্গিত?

প্রসঙ্গত, পূর্বাশা এর আগে ফুলকি, রাজরাজেশ্বরী রানী ভবানী, বুলেট সরোজিনী, ওগো নিরুপমা সহ একাধিক ধারাবাহিক অভিনয় করেছেন। পাশাপাশি অভিনয় করেছেন বেশ কিছু সিনেমা এবং সিরিজেও যার মধ্যে উল্লেখযোগ্য জিৎ এবং আবির অভিনীত ‘অসুর’।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe