...
...
Next Story

Pushpita Mukherjee: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

Pushpita Mukherjee: খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক বাবলি সুন্দরী। এই ধারাবাহিকে কারা অভিনয় করবেন, সেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকে হানি বাফনার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পুষ্পিতা মুখোপাধ্যায়কে।

Published on: May 14, 2026 08:14 PM IST
Advertisement

Pushpita Mukherjee: খুব তাড়াতাড়ি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। এই ধারাবাহিকে কারা অভিনয় করবেন, সেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ধারাবাহিকে হানি বাফনার মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পুষ্পিতা মুখোপাধ্যায়কে।

টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা
টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা

ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতে সমানভাবে কাজ করেছেন পুষ্পিতা। বহু বছর ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। কিন্তু মাঝে প্রায় দুই বছর তিনি নিজেকে সরিয়ে রেখেছিলেন কাছ থেকে। কেন এতদিন বিরতিতে থাকলেন তিনি? নেপথ্যে কি ছিল অন্য কোনও কারণ?

আরও পড়ুন: বাসে চেপে গ্রাম থেকে আসছে ‘দুলারী’, নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম-এর তরফ থেকে পুষ্পিতাকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘কারণটা গুরুতর এমনটা নয়। কাজের অফারও আসছিল কিন্তু তেমন চরিত্র পছন্দ হচ্ছিল না। আবার অনেক সময় সময়ের সমস্যাও হচ্ছিল। মাঝে দু একটা সিনেমায় অভিনয় করেছিলাম। তবে এবার পুরোপুরি কাজে ফিরতে চাই।’

অভিনেত্রী আরও বলেন, ‘বাবলি সুন্দরী ধারাবাহিকের প্রযোজক সাহানা আমার ভীষণ ভালো বন্ধু। তাই আমি আর না করতে পারিনি। তবে এখন আমি অনেকটাই ফ্রি। মন দিয়ে কাজ করার চেষ্টা করব। প্রসঙ্গত, পুষ্পিতা ছেলেও এখন অনেকটাই বড়। তাই আগের মতো আর সব সময় ছেলেকে আগলে রাখতে হয় না।’

ছেলে প্রসঙ্গে পুষ্পিতা বলেন, ‘আমার ছেলে এখন ইলেভেনে পড়ে। আমার বাবা ছেলে আর আমার স্বামী তিনজনেই এখন হরিয়ানায় থাকে। ছেলের পুরোপুরি দায়িত্ব এখন বাবার। দাদুও থাকে ছেলের সঙ্গে। এখানে আমি আর আমার শাশুড়ি থাকি। আমরা ছুটি পেলেই হরিয়ানায় চলে যাই, আবার ওরাও আসে। বেশ মজাতেই দিন কাটছে।’

প্রসঙ্গত, হানি বাফনা ছাড়া বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করবেন স্নেহা গুড়িয়া। হানির মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রীনিকা ঘোষালকে। হানির প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন অমৃতা দেবনাথ।

এছাড়া অভিনয় করবেন স্নেহা চট্টোপাধ্যায় সহ আরও এক ঝাঁক তারকা। ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে অনেকেই এই ধারাবাহিকের সঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘কড়ি খেলা’ ধারাবাহিকের তুলনা করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe