Mimi Chakraborty: ২০২৬, ১২ মাস ১২টি নতুন গল্প নিয়ে এসেছে হইচই, যার মধ্যে বেশ কিছু গল্প দর্শকরা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। এবার এক প্রতিশোধের গল্প নিয়ে আসতে চলেছে কুইন। মিমি চক্রবর্তী অভিনীত এই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এল।

এর আগে ‘ডাইনি’ সিরিজে অসাধারণ অভিনয় করেছিলেন মিমি, তাই খুব স্বাভাবিকভাবেই কুইন সিরিজের নাম ভূমিকায় যখন মিমি চক্রবর্তী নাম ঘোষণা করা হলো তখন দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়ে যায়।
আরও পড়ুন: সোহমকে প্রাণনাশের হুমকি দিলেন প্রযোজক, কী নিয়ে শুরু বাক-বিতণ্ডা?
নির্ঝর মিত্র পরিচালিত ‘কুইন’ মুক্তি পাবে আগামী ১২ জুন। এই গল্পটি একজন এমন মেয়ের গল্প যার বিয়ের দিন ঘটে যায় বড় অঘটন। সিরিজের প্রথম ঝলক অন্তত সেই কথাই বলছে।
সিরিজের প্রথম ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে একটি হাত যেখানে সদ্য মেহেন্দি করা হয়েছে। বিয়ের কিছুক্ষণ আগে যখন সকলেই হবু নববধূকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে, ঠিক তখনই শুনতে পাওয়া গেল একটি বন্দুকের আওয়াজ। এরপরেই যেন নিমেষে সবকিছু পাল্টে যায়।
এরপর দেখতে পাওয়া যায় মাটিতে শুয়ে রয়েছে বর, তাকে কেউ গুলি করে হত্যা করেছে। হবু স্বামীর রক্তে ভেসে গিয়েছে হবু স্ত্রীর মেহেন্দি পরা হাত। হবু স্বামীর শোকে কিছুটা বিলাপ করার পরেই পাশে পড়ে থাকা সেই বন্দুক হাতে তুলে নেয় অভাগী সেই মেয়ে।
{{/usCountry}}এরপর দেখতে পাওয়া যায় মাটিতে শুয়ে রয়েছে বর, তাকে কেউ গুলি করে হত্যা করেছে। হবু স্বামীর রক্তে ভেসে গিয়েছে হবু স্ত্রীর মেহেন্দি পরা হাত। হবু স্বামীর শোকে কিছুটা বিলাপ করার পরেই পাশে পড়ে থাকা সেই বন্দুক হাতে তুলে নেয় অভাগী সেই মেয়ে।
{{/usCountry}}সিরিজের প্রথম ঝলক দেখে বেশ বোঝাই যাচ্ছে যে গোটা সিরিজটাই তৈরি হবে একটি প্রতিশোধের গল্প নিয়ে। মিমি ছাড়া এই সিরিজে অভিনয় করবেন বৈশাখী, পায়েল দে, দেবযানী সিংহ, দুর্বার শর্মা, কৌশিক চট্টোপাধ্যায়, দীপাঞ্জন মিত্র, যূধাজিৎ সরকার, রাহুল দেব বসু, জয়দীপ মুখোপাধ্যায়, সুব্রত সেনগুপ্ত, সায়ক রায়, অমা মুখোপাধ্যায়।
আরও পড়ুন: বিয়ের আগেই নিচ্ছেন বাবা সবার ট্রেনিং! অঙ্কুশের কোলে বসে থাকা খুদের পরিচয় কী?
মিমির এই নতুন সিরিজের প্রথম ঝলক ইতিমধ্যেই সকলকে মুগ্ধ করেছে এখন অপেক্ষা টিজার এবং ট্রেলারের। তবেই বোঝা যাবে ঠিক কোন আঙ্গিকে পরিচালক তৈরি করেছেন এই গল্প।