সোনম ওয়াংচুক থেকে নিট কেলেঙ্কারি, এই সব নিয়ে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রী মুখ খুললেও এই বিষয় নিয়ে একটি বাক্য ব্যয় করতে দেখা যায়নি অভিনেতা আর মাধবনকে। কিছুদিন আগেই নীরব থাকার জন্য রোষের মুখে পড়েছিলেন আমির খান। এবার পুণে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়লেন চেয়ারম্যান তথা অভিনেতা আর মাধবন।

যেখানে অরিজিৎ সিং থেকে জিনাত আমান রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথা বলছেন, যেখানে শাবানা আজমির মতো একাধিক বর্ষীয়ান অভিনেত্রী যন্তর মন্তরে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, যেখানে থ্রি ইডিয়টস অভিনেতা ওমি বৈদ্য সোনম ওয়াংচুকের প্রাণ ভিক্ষা চাইছেন, সেখানে দাঁড়িয়ে একেবারেই নীরব আর মাধবন।
আরও পড়ুন: প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পরেও ‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ
পুণে ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান হয়েও কেন মাধবন চুপ করে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুললেন এবার ইনস্টিটিউটের পড়ুয়ারাই। অভিনেতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে তারা মাধবনের অফিসের দরজায় ঝুলিয়ে দেন নিট ফর সেল পোস্টার। এমনকি মাধবন নিখোঁজ, এমন পোস্টারও ঝুলিয়ে দেওয়া হয় তাঁর অফিসের দরজায়।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেট পাড়ার বাসিন্দাদের কটাক্ষের সম্মুখীন হন মাধবন। একজন লিখেছেন, ‘উনি হয়তো এখনও অজিত দোভালের চরিত্রেই রয়েছেন। গুপ্তচররা এভাবেই আত্মগোপন করে থাকে।’ অন্য একজন লিখেছেন, ‘উনি ওনার ছেলের ভবিষ্যতের জন্য ভারত ছেড়ে চলে গিয়েছিলেন, তার মানে উনি বিশ্বাস করেন ভারতে ওঁর ছেলের কোনও ভবিষ্যৎ নেই।’
{{/usCountry}}ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেট পাড়ার বাসিন্দাদের কটাক্ষের সম্মুখীন হন মাধবন। একজন লিখেছেন, ‘উনি হয়তো এখনও অজিত দোভালের চরিত্রেই রয়েছেন। গুপ্তচররা এভাবেই আত্মগোপন করে থাকে।’ অন্য একজন লিখেছেন, ‘উনি ওনার ছেলের ভবিষ্যতের জন্য ভারত ছেড়ে চলে গিয়েছিলেন, তার মানে উনি বিশ্বাস করেন ভারতে ওঁর ছেলের কোনও ভবিষ্যৎ নেই।’
{{/usCountry}}আরও পড়ুন: 'এভাবে বিক্ষোভ করে কোনও লাভ নেই...', ‘ককরোচ’দের সংসদ অভিযানে ক্ষুব্ধ হেমা
অনেকেই আবার মাধবনের অতীতের ছবির কথা তুলে লিখেছেন, যেখানে আপনি ‘রং দে বসন্তি’- র ছবির মতো সিনেমায় অভিনয় করেছেন সেখানে আপনাকে বোঝা উচিত শিক্ষার্থীদের ওপর কি যাচ্ছে। কেউ কেউ আবার অভিনেতাকে ‘মেরুদণ্ডহীন’ বলেও কটাক্ষ করেছেন। কিন্তু এত কটাক্ষের সম্মুখীন হলেও এই প্রসঙ্গে এখনও নিশ্চুপ ম্যাডি।