...
...
Next Story

অথৈ জলে ‘হেরাফেরি ৩’, তার মাঝেই ‘ভাগম ভাগ ২’ শুরু নিয়ে নতুন ইঙ্গিত পরিচালকের

হেরাফেরি ৩ যখন অথৈ জলে, ঠিক তখনই ভাগম ভাগ সিনেমা দ্বিতীয় পর্ব নিয়ে শুরু তুমুল জল্পনা কল্পনা। গত বছর থেকেই শুনতে পাওয়া গিয়েছিল যে, ২০২৬ সালের মুক্তি পাবে ভাগম ভাগ ২। সেই খবর যে সত্যি হতে চলেছে, তার কিছুটা আভাস পাওয়া গেল পরিচালক রাজ শান্ডিল্যর করা পোস্ট থেকে।

Published on: Jul 14, 2026, 21:45:11 IST
Advertisement

‘হেরাফেরি ৩’ যখন অথৈ জলে, ঠিক তখনই ভাগম ভাগ সিনেমা দ্বিতীয় পর্ব নিয়ে শুরু তুমুল জল্পনা কল্পনা। গত বছর থেকেই শুনতে পাওয়া গিয়েছিল যে, ২০২৬ সালের মুক্তি পাবে ভাগম ভাগ ২। সেই খবর যে সত্যি হতে চলেছে, তার কিছুটা আভাস পাওয়া গেল পরিচালক রাজ শান্ডিল্যর করা পোস্ট থেকে।

‘ভাগম ভাগ ২’ শুরু নিয়ে নতুন ইঙ্গিত পরিচালকের
‘ভাগম ভাগ ২’ শুরু নিয়ে নতুন ইঙ্গিত পরিচালকের

গত বছরেই জানা গিয়েছিল, গোবিন্দার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। কিন্তু শুধুমাত্র এই আপডেট ছাড়া আর কিছুই জানা যায়নি তখন। এবার ‘ড্রিম গার্ল’ সিনেমার পরিচালক রাজ শান্ডিল্য মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আর কিছুটা অপেক্ষা তারপরেই সিগনাল খুলে যাবে।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রাবন্তীর ম্যানেজারের ১৪ দিনের জেল হেফাজত, গেল চাকরিও!

প্রসঙ্গত, ‘সিগন্যাল’ ‘ভাগম ভাগ’ ছবির একটি অত্যন্ত জনপ্রিয় গান, যেটি প্রীতম চক্রবর্তী এবং ফার্নান্দের গলায় গাওয়া এবং ডি মুঙ্গেলা এই গানটির সুর করেছিলেন।

তবে শুধুমাত্র পরিচালক পোস্ট করেছেন তা নয় এই পোষ্টটি পুনরায় পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমেন’! প্রসঙ্গত, অক্ষয় কুমারও এই ছবির অংশ হতে চলেছেন। এই ছবির প্রথম পর্ব পরিচালনা করেছিলেন প্রিয় দর্শন, যিনি পরিচালনা করছিলেন ভাগম ভাগ ৩। কিন্তু সমস্যা হওয়ায় তিনি দুটি ছবি থেকেই সরে দাঁড়ান।

চলতি বছরের মার্চ মাসে রাজ এই ছবির পরিচালক হিসেবে নিযুক্ত হন। কিন্তু যেহেতু তিনি আগে থেকেই প্রযোজক একতা কাপুরের প্রযোজনা সংস্থার সঙ্গে তিনটি ছবি করার চুক্তি করেছিলেন, তাই তাঁর কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট না নেওয়ায় চুক্তিভঙ্গের বিবাদ দেখা দেয়। অভিযোগ ওঠে যে, একতার ব্যানারের বাইরে একটি প্রজেক্ট হাতে নেওয়ার আগে, তাঁর জন্য তৃতীয় একটি ছবি পরিচালনার জন্য নেওয়া অগ্রিম টাকা তিনি ফেরত দেননি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe