...
...
Next Story

'আরবানাতে ফ্ল্যাট নিতে যোগ্যতা...', কল্যাণকে জবাব দিতে গিয়ে ট্রোলড হলেন রচনা

দুই বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদি নাম্বার ওয়ান সঞ্চালনার পাশাপাশি চুটিয়ে সামাল দিচ্ছিলেন রাজনৈতিক দায়িত্ব।

Published on: Jun 29, 2026, 22:59:16 IST
Advertisement

দুই বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দিদি নাম্বার ওয়ান’ সঞ্চালনার পাশাপাশি চুটিয়ে সামাল দিচ্ছিলেন রাজনৈতিক দায়িত্ব। কিন্তু যে রচনার মুখে একসময় তৃণমূল কংগ্রেসের জয়জয়কার শুনতে পাওয়া গিয়েছিল, রাজ্যের পালা বদল হতেই সেই দল ছেড়ে দিয়ে বারবার বিস্ফোরক মন্তব্য করেন রচনা।

কল্যাণকে জবাব দিতে গিয়ে ট্রোলড হলেন রচনা
কল্যাণকে জবাব দিতে গিয়ে ট্রোলড হলেন রচনা

৪ মে রাজ্যের পালাবদলের পরেই রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতে পাওয়া গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়গান। এরপর টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুধুমাত্র ব্যবহার করেছেন, তিনি যদি না থাকতেন তাহলে হুগলী জেলা আসত না।

আরও পড়ুন: 'এরপর যদি মরেও যাই দুঃখ নেই...', অবশেষে কোন স্বপ্ন পূরণ হল লগ্নজিতার?

রচনার এই বক্তব্যের পরেই অভিনেত্রীর বিরুদ্ধে সরব হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রচনাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এখন তো দিদি নাম্বার ওয়ানও বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে শুধুমাত্র দুধওয়ালা আর কাগজওয়ালা ছাড়া আর কেউ আসে না ওই আরবানার ফ্ল্যাটে।’

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের উত্তরে এবার সপাটে জবাব দেন রচনা। নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একমাত্র পশ্চিমবাংলার অভিনেত্রী যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছি। প্রায় ২০০ টির বেশি ছবি করেছি আমি। যোগ্যতা ছিল বলেই আমি আরবানার ফ্ল্যাট কিনতে পেরেছি। আমি যেটুকু করেছি সেটুকু আমার অভিনয়ের যোগ্যতায় করেছি, তৃনমূল থেকে করিনি।’

তবে কল্যাণের কটাক্ষের জবাব দিতে গিয়ে কোথাও যেন নিজেই কটাক্ষের শিকার হয়ে গেলেন রচনা। রচনার আরবানার ফ্ল্যাট প্রসঙ্গে কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই টলিউডের একাংশ নাম না করে রচনাকে কটাক্ষ করেন।

আরও পড়ুন: স্নানযাত্রায় লাল পাড় সাদা শাড়িতে সাজলেন ইমন, সাজালেন প্রভু জগন্নাথকে

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় লেখেন, ‘আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে শুনলাম। তাহলে যারাAtmosphere বা 42 তে আছেন তারা কি বলবেন?’ শ্রীলেখা লেখেন, ‘এই আরবানাতে থাকার যোগ্যতা থাকার লিস্ট করলে কেউ পাঠাবেন। মিলিয়ে দেখব কার কার আছে।’ এছাড়াও টলিউডের আরও ব্যক্তিত্বরা রচনার নাম না করেই তাঁর বলা এই কথা ধরে কটাক্ষ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks