...
...
Next Story

'গোটা বিজেপি পরিবারকে অভিনন্দন...', বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ে খুশি রাঘব

Raghav Chadha: ২০২৬ সালের ৪ মে, তারিখটা সারা জীবন মনে থাকবে প্রত্যেকের কারণ এই দিন কার্যত ঐতিহাসিকভাবে তৃণমূলের থেকে জয় ছিনিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের দিকে এগিয়ে গেল বিজেপি।

Published on: May 4, 2026, 22:48:21 IST
Advertisement

Raghav Chadha: ২০২৬ সালের ৪ মে, তারিখটা সারা জীবন মনে থাকবে প্রত্যেকের কারণ এই দিন কার্যত ঐতিহাসিকভাবে তৃণমূলের থেকে জয় ছিনিয়ে নিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের দিকে এগিয়ে গেল বিজেপি। গেরুয়া শিবিরের এই জয়ে অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে সর্বত্র। এই দিন বিজেপির এই জয়ে গোটা বিজেপি পরিবারকে অভিনন্দন জানালেন সদ্য বিজেপিতে যোগদান করা রাঘব চাড্ডা।

বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ে খুশি রাঘব
বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ে খুশি রাঘব

গত মাসে আম আদমি পার্টি থেকে বিতর্কিতভাবে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করেছেন রাঘব। সেই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছে জোর জল্পনা কল্পনা। তবে এবার পশ্চিমবঙ্গের বুকে বিজেপির অসাধারণ জয়ে খুশি হয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপির জয়গান গাইলেন রাঘব।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

X হ্যান্ডেলে রাঘব লেখেন, ‘এই অসামান্য নির্বাচনী ফলাফলের জন্য গোটা বিজেপি পরিবারকে অভিনন্দন পশ্চিমবঙ্গ এক ঐতিহাসিক এবং নির্ণায়ক বিজয় অর্জন করেছে যা সত্যিই অসাধারণ। উন্নয়ন এবং শক্তিশালী শাসনের প্রতি জনগণের অবিচল আস্থাকে প্রতিফলিত করে এই জয়। এই জয়ের কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির কৌশলগত দূরদৃষ্টি এবং বিজেপির জাতীয় সভাপতি শ্রী নীতিন নবীজির। এটি একটি শক্তিশালী ও আরও উন্নত ভারত গড়ার চেষ্টায় ব্রতী হওয়া প্রত্যেক নাগরিকের বিজয়।’

প্রসঙ্গত, ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০২৬ সালের বিধানসভা ভোটে একেবারে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। বিজেপি এই নির্বাচনে প্রায় ২০০টির বেশি আসন অর্জন করেছে, যার ধারে কাছে পৌঁছাতে পারেনি তৃণমূল। সব থেকে বড় কথা, এই বছর ভবানীপুর কেন্দ্র থেকেও হার স্বীকার করতে হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe