Raghav Juyal: ‘যাঁদের প্রশ্ন করার কথা,তাঁদের প্রশ্ন করার সাহস দেখান’, সপাট জবাব ‘OG আরশোলা’ রাঘবের
একজন সাংবাদিক অভিনেতাকে জিজ্ঞাসা করেছিলেন যে এনইইটি পেপার ফাঁস বিক্ষোভ এবং যন্তর মন্তরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ সম্পর্কে তাঁর অবস্থান কী?
বলিউড অভিনেতা, নৃত্যশিল্পী ও সঞ্চালক রাঘব জুয়াল (Raghav Juyal) আবার সংবাদের শিরোনামে। তবে এবার কোনও ছবির বা ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং নিট (NEET) পরীক্ষা কেলেঙ্কারি ও আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে এক সাংবাদিকের বেফাঁস প্রশ্নের কড়া ও যোগ্য জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রশংসিত হচ্ছেন তিনি।

নিজের আগামী ছবি ‘ভাই তারা স্টার হ্যা’ (Bhai Tera Star Hai)-এর প্রচারে জয়পুরে গিয়ে এক সাংবাদিকের অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়েন রাঘব। আর সেখানেই সাংবাদিককে উল্টে সাংবাদিকতার আসল দায়িত্ব ও সাহসের পাঠ পড়ান অভিনেতা।
জয়পুরের প্রচার অনুষ্ঠানে কী ঘটেছিল?
জয়পুরের প্রতাপ নগরে সহ-অভিনেত্রী নিহারিকা এনএম এবং বিকল্প মেহতার সাথে ছবির প্রচারে গিয়েছিলেন রাঘব। অনুষ্ঠান শেষে বেরিয়ে আসার সময় এক সাংবাদিক তাঁকে হঠাৎ চেপে ধরে প্রশ্ন করেন— নিট প্রশ্নপত্র ফাঁস ও দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় তিনি কেন 'নীরব' রয়েছেন?
প্রশ্ন শুনে ক্ষুব্ধ না হয়ে অত্যন্ত শান্ত কিন্তু ধারালো ভাষায় রাঘব হিন্দি ভাষায় জবাব দেন, ‘যতখানি সাহস নিয়ে আমাদের প্রশ্ন করছেন, ঠিক ততখানি সাহস নিয়ে যাঁদের সত্যিই প্রশ্ন করা উচিত, তাঁদের প্রশ্ন করুন! আর আমি ইতোমধ্যেই আমার ইনস্টাগ্রামে এই বিষয়ে পোস্ট করেছি, সেটা গিয়ে পড়ে নিন। এই সাহস যদি আপনারা সাংবাদিক হিসেবে সঠিক জায়গায় দেখাতেন, তবে আজ দেশের এই অবস্থা হতো না!’
এই পুরো কথোপকথনের ভিডিওটি রাঘব নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লেখেন, যা বলেছি, একদম সঠিক বলেছি।
কেন তাঁকে বলা হচ্ছে ‘ওজি ককরোচ’ (OG Cockroach)?
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রাঘবকে সমর্থন জানিয়ে ‘OG Cockroach’ বলে সম্বোধন শুরু করেছেন। ২০১১ সালে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর মঞ্চে স্লো-মোশন নাচের জাদু দেখিয়ে বিখ্যাত হন রাঘব। কুমীর (Crocodile)-এর শক্তি এবং আরশোলা (Cockroach)-এর অদ্ভূত নমনীয় নাচের ভঙ্গিমার সংমিশ্রণ ঘটিয়ে তিনি নিজের নাচের নাম দিয়েছিলেন ‘Crockroaxz’। সেখান থেকেই ভক্তরা তাঁকে ‘ককরোচ ডান্সের রাজা’ বলে চেনেন।
এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘কোভিডের সময়ে যখন অক্সিজেনের হাহাকার ছিল, তখন রাঘব নিজে উপস্থিত থেকে মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আর আজ অনর্থক সেলেবদের টার্গেট না করে আসল ক্ষমতার জায়গায় প্রশ্ন করা উচিত।’

শিক্ষার্থীদের সমর্থনে আগে থেকেই সোচ্চার রাঘব
সাংবাদিকের এই প্রশ্ন তোলার কারণ ছিল অসংলগ্ন, কারণ ২৮ জুন থেকে ২৩ জুলাই সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার পর্যন্ত এবং নিট পরীক্ষার্থীদের সমর্থনে রাঘব লাগাতার আওয়াজ তুলেছেন। তিনি সংবিধানের প্রস্তাবনা (Preamble), ড. বি. আর. আম্বেদকরের ছবি এবং ভগৎ সিংহের বিখ্যাত উক্তি— ‘নিষ্ঠুর সমালোচনা এবং স্বাধীন চিন্তাভাবনা হলো বিপ্লবের মূল চাবিকাঠি’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছাত্রদের সমর্থন জানিয়েছিলেন। ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ইতিমধ্যেই নিজেদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। ত
রাঘবের নতুন সিনেমা ‘ভাই তারা স্টার হ্যা’
বিবেক বি আগরওয়াল পরিচালিত ও সুদীপ্ত সরকার লিখিত মেগা কমেডি-ড্রামা সিনেমা ‘ভাই তারা স্টার হ্যা’ আগামী ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবিটিতে রাঘব জুয়ালের সাথে সঞ্জয় কাপুর, চন্দন রায় স্যান্যাল, বারখা সিং, নিহারিকা এনএম এবং বিকল্প মেহতার মতো জনপ্রিয় কলাকুশলীদের দেখা যাবে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


