‘৪২ তো যাবার বয়সও না, বেরিয়ে এলাম জল থেকে…’, নিজের লেখা গল্পের সঙ্গে মিলে গেল রাহুলের শেষ পরিণতি!
‘ভোলে বাবা পার করেগা’ নামে একটি ধারাবাহিকের শ্যুট করতে গিয়ে, জলে ডুবে প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। মাত্র ৪২ বছর বয়সে তিনি চলে গেলেন। আর খুব অদ্ভুত ভাবেই তাঁর এক লেখায় তিনি জলে ডুবে ৪২ বছরের প্রাণ হারানোর কথা লিখেছিলেন। এ এক আশ্চর্য সমাপতন।
‘ভোলে বাবা পার করেগা’ নামে একটি ধারাবাহিকের শ্যুট করতে গিয়ে, জলে ডুবে প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। শোকাহত তাঁর অনুরাগীরাও। মাত্র ৪২ বছর বয়সে তিনি চলে গেলেন। আর খুব অদ্ভুত ভাবেই তাঁর এক লেখায় তিনি জলে ডুবে ৪২ বছরের প্রাণ হারানোর কথা লিখেছিলেন। এ এক আশ্চর্য সমাপতন।
‘৪২ তো যাবার বয়সও না, বেরিয়ে এলাম জল থেকে…’, নিজের লেখা গল্পের সঙ্গে মিলে গেল রাহুলের শেষ পরিণতি!
সোমবার নায়কের একটি পুরানো লেখা ভাইরাল হয়। আরটিস্ট ফোরামের ‘বাতায়ন’ নামে এক পত্রিকায় ২০১৮ সালের সংখ্যায় তিনি ‘বান্ধবীরা’ নামে একটি গল্প লিখেছিলেন। সেখানে গল্পের শুরুতেই রাহুল লিখেছিলেন, ‘মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল। শেষ সিঁড়িটা মিস্ করেছি। ৪২ তো যাবার বয়সও না! বেরিয়ে এলাম জল থেকে। শরীর তুলেছে অবশ্য অন্যরা।’ আর নায়কও ৪২-এই চলে গেলেন। তাঁরও জলে ডুবেই মৃত্যু হল। 'এমনও হতে পারে?' হতবাক নায়কের অনুরাগীরা।
প্রসঙ্গত, কিন্তু কী করে জলে ডুবে গেলেন রাহুল? মিডিয়াকে দেওয়া বিবৃতিতে ধারাবাহিকের পরিচালক এবং সহ-অভিনেতা বলছেন শ্যুটিং চলাকালীন রাহুল জলে ডুবে যায়। অন্যদিকে ম্যানেজার বলছেন প্যাক-আপের পরে ঘটনাটা ঘটে। দীঘা ও তালসারি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনও অনুমতি নেওয়া হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, রাহুল ও ধারাবাহিকের নায়িকা শ্বেতা যখন জলে ডুবে যায়, তখন ড্রোন শট নেওয়া চলছিল। অন্যদিকে, লীনা গঙ্গোপাধ্যায়ের দাবি সমুদ্রে নামার কোনও শটই নাকি ছিল না! পাশাপাশি লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিক্যাল টিম ছিল না। ফলে সব মিলিয়ে নায়কের মৃত্যু নিয়ে ব্যাপ০ক জলঘোলা হচ্ছে।