গত ২৯ মার্চ না ফেরার দেশে চলে গিয়েছেন রাহুল বন্দোপাধ্যায়। কিন্তু পেছনে ফেলে রেখে দিয়ে গিয়েছেন এমন অনেক অজানা কাজ, যা তাঁকে সারা জীবন দর্শকদের কাছে করে রাখবে জীবন্ত। রাহুলের মৃত্যুর পর যে ছবি বা ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে তার মধ্যে অন্যতম হল ‘ছবিওয়ালা’।

‘ছবিওয়ালা' মুক্তি পাবে আগামী ২৪ জুলাই। ছবিতে রাহুলের বিপরীতে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। প্রথমে ছবির নাম নেগেটিভ রাখা হলেও পরে রাহুলকে শ্রদ্ধা জানানোর জন্য সেই নাম পাল্টে রাখা হয় ছবিওয়ালা।
আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা
ছবিওয়ালা ট্রেলার প্রসঙ্গে
এই ছবিতে রাহুল অভিনয় করবেন বিশ্বকর্মা নামের এক চিত্রগ্রাহকের চরিত্রে। বিশ্বকর্মা সারা জীবন চেষ্টা করেছে নিজেকে ভালো ফটোগ্রাফার প্রমাণ করতে। কিন্তু হাজার চেষ্টা করলেও তার ফটো ভালো ওঠে না। একটা অজানা আকাঙ্খার পেছনে সমানে ছুটে চলে সে, নষ্ট হতে থাকে দাম্পত্য।
এই ভালো ফটোগ্রাফার হওয়ার জন্য একদিন সে পৌঁছে যায় নিষিদ্ধ পল্লীতে, কিন্তু তারপরেও সে যা চায় তেমন ফটো ওঠে না। এরপর সে সন্ধান পায় এমন একজন ব্যক্তির যে বলে ভালো ফটোগ্রাফার হতে হলে মৃত্যু হবে বা যে মৃত্যুকে বরণ করে নেবে তেমন কোন মানুষের ফটো তুলে আনতে হবে।
এরপর একের পর এক মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করে ছবিওয়ালা রাহুল। কেউ আত্মহত্যা করা চিন্তা করলে বা কারোর শরীর খুব খারাপ হলে সে তার কাছে পৌঁছে যায় ভালো ছবি তোলার জন্য। কিন্তু যখন শেষমেষ কিছুই হয় না, তখন নিজেকে শেষ করে দেওয়ারও চিন্তা-ভাবনা করতে শুরু করে রাহুল বা ছবিওয়ালা বিশ্বকর্মা।
{{/usCountry}}এরপর একের পর এক মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করে ছবিওয়ালা রাহুল। কেউ আত্মহত্যা করা চিন্তা করলে বা কারোর শরীর খুব খারাপ হলে সে তার কাছে পৌঁছে যায় ভালো ছবি তোলার জন্য। কিন্তু যখন শেষমেষ কিছুই হয় না, তখন নিজেকে শেষ করে দেওয়ারও চিন্তা-ভাবনা করতে শুরু করে রাহুল বা ছবিওয়ালা বিশ্বকর্মা।
{{/usCountry}}এই ছবি যেমন এক লড়াকু ছবিওয়ালার গল্প বলে তেমন অন্যদিকে এই গল্প বলে রাহুলের জীবনেরও। নিজের জীবনে বারবার ব্যর্থ হলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। এই সিনেমা দেখলে একবার হলেও চোখের কোনায় আসবে জল, একবারও মনে হবে যে এমন একজন মানুষকে সকলে হারিয়েছে, যাকে হয়তো আরও অনেকভাবে বিশ্লেষণ করা যেত।
আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল
ছবির ট্রেলার শেয়ার করে দেবলীনা লেখেন, ‘ছবিওয়ালা শুধু একজন মানুষের গল্প নয়। এটা সেইসব স্বপ্নবাজ শিল্পীদের গল্প, যারা সারাজীবন সৃষ্টি করে যায় কিন্তু স্বীকৃতি পায় অনেক দেরিতে, কখনও কখনও খুব বেশি দেরিতে। হয়তো এই গল্পে কোথাও খুঁজে পাবেন নিজের স্বপ্ন, হয়তো এমন একজন মানুষকে, যাকে আপনি কোনোদিন ঠিকমতো বুঝে উঠতে পারেননি।’
সিনেমায় অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র এবং রানা বসু ঠাকুর। এই সিনেমায় শ্রীলেখা মিত্রকে একটি আইটেম গানে দেখতে পাওয়া যাবে। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ ভুমিকায় অভিনয় করেছেন রিমি দেব, যিনি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত।সিনেমায় গান গেয়েছেন রূপম ইসলাম, জোজো মুখোপাধ্যায় এবং সোমলতা আচার্য।ছবির গল্প লিখেছেন শান্তনু নাথ। তিনি এই সিনেমায় অভিনয়ও করেছেন।