...
...
Next Story

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত রাহুল! কী হয়েছে জিতের সহ-অভিনেতার?

দুর্ঘটনায় আক্রান্ত অভিনেতা রাহুল দেব। হঠাৎ করে কী হল অভিনেতার? এখন কেমন আছেন তিনি? জানা গিয়েছে পায়ের হাড়ে চিড় ধরেছে তাঁর। কিন্তু তা হল কীভাবে?

Published on: May 10, 2026, 22:29:15 IST
Advertisement

দুর্ঘটনায় আক্রান্ত অভিনেতা রাহুল দেব। হঠাৎ করে কী হল অভিনেতার? এখন কেমন আছেন তিনি? জানা গিয়েছে পায়ের হাড়ে চিড় ধরেছে তাঁর। কিন্তু তা হল কীভাবে?

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত রাহুল! কী হয়েছে জিতের সহ-অভিনেতার?
শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আক্রান্ত রাহুল! কী হয়েছে জিতের সহ-অভিনেতার?

আরও পড়ুন: 'আমি প্রায় মা হয়ে গিয়েছিলাম…' গর্ভপাতের পর মাতৃ দিবসে আবেগঘন পোস্ট অন্বেষার!

জানা গিয়েছে অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। আর এই দৃশ্যের শ্যুট করার সময় তাঁর কোনও ‘বডি ডবল’ ছিল না। আর তার করতে গিয়েই পায়ে গুরুত্বর চোট পান রাহুল।

আরও পড়ুন: সাদা টি-শার্ট পরা ছেলেটিকে চিনতে পারছেন? ইনি এখন টলিপাড়ার অভিনেতা-পরিচালক! বলুন তো ইনি কে?

আনন্দবাজার ডট কমের একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে গোয়ায় একটি বিজ্ঞাপনের ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই দুর্ঘটনায় আক্রান্ত হন অভিনেতা রাহুল দেব। ওই বিজ্ঞাপনের শ্যুটিংয়ে উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। কথা ছিল লাফ দিয়ে তিনি কুশনের উপর পড়বেন। সঙ্গে বডি ডাবল ছিল না। তাই তিনি নিজেই এটি করছিলেন। আর এটা শ্যুট করার সময় তিনি সেই মতোই লাফিয়েছিলেন। কিন্তু তারপরই ঘটে বিপত্তি। তাঁর পায়ের নীচের সেই কুশন সরে যায়। আর তাতেই পিছলে যায় পা। এতে ঘুরে যায় বাঁ পায়ের গোড়ালি।

ঘটনাটি ঘটেছিল গত মাসের শেষে দিকে। একটি সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেতার এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছিল। তবে যখন এই ঘটনা ঘটে তখন অভিনেতা বুঝতে পারেননি, চোট কতটা গুরুতর ছিল। তাই ওই চোট পাওয়া পা নিয়েই শুটিং শেষ করেন রাহুল।

তারপর দু’দিন পরে ‘এক্স রে’ করেন। চিকিৎসক তা দেখে জানান, তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। আপাতত কাজ থেকে বিরতি নিতে হচ্ছে অভিনেতাকে। চিকিৎসকরা তাঁকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাছাড়াও তাঁর পায়ে প্লাস্টার করে দিয়েছেন চিকিৎসক। তবে পায়ের এই অবস্থা নিয়েই তিনি নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন।

কাজের সূত্রে, তিনি বহু বাংলা ছবিতে দেব ও জিতের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। তাছাড়াও বি-টাউনেও নানা কাজ উপহার দিয়েছে দর্শকদের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe