Serial Update: দিব্যজ্যোতি নন, অনুরাগের ছোঁয়ায় ‘সূর্য’ হওয়ার কথা ছিল টলিপাড়ার এই নায়কের, কেন ‘না’ করেন?
শুনলে অবাক হবেন, যেই ধারাবাহিক দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন দিব্যজ্যোতি দত্ত, সেই ধারাবাহিকে তাঁর কাজ করার কথা ছিল না। বরং প্রথম অফার পৌঁছেছিল টলিপাড়ারই এক অভিনেতার কাছে। ভাগ্যের ফেরে, তাঁর হাত দিয়েই শেষ হয় সিরিয়ালটি।
সাড়ে তিন বছর ধরে চলার পর, ২০২৫ সালের নভেম্বর মাসে এসে শেষ হয় স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্য়োতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। যদিও কয়েক মাস আগে, গল্প এগিয়ে আসে অনেকগুলো বছর। সেই সময়টায় আর দেখা যায়নি দিব্যজ্যোতিকে। স্বস্তিকা দত্ত ছাড়া, মূলত নতুন কাস্ট নিয়ে শুরু হয়েছিল কাজ। দেখা যাচ্ছিল তিয়াসা রায় ও রাহুল মজুমদারকে।

তবে শুনলে অবাক হবেন, যেই ধারাবাহিক দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন দিব্যজ্যোতি দত্ত, সেই ধারাবাহিকে তাঁর কাজ করার কথা ছিল না। বরং প্রথম অফার পৌঁছেছিল টলিপাড়ারই এক অভিনেতার কাছে। সেই নায়ক ‘না’ করার পর, প্রস্তাব যায় দিব্যজ্যোতির কাছে, তাঁকে দেখা যায় ‘ডা. সূর্য সেনগুপ্ত’র চরিত্রে।
তা কে ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ‘সূর্য’ চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ? আসলে রাহুল মজুমদারের কাছেই এসেছিল এই অফার। সম্প্রতি ধারাবাহিক শেষ হওয়ার পর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, ‘সবার আগে আমার করার কথা ছিল। এমনকী, কনট্র্যাক্টও প্রায় সাইন হয়ে গিয়েছিল। এবার তার আগে আমার কাছে খুকুমণি (খুকুমণি হোম ডেলিভারি) এসে গিয়েছিল, আর আমি কমিট করে ফেলেছিলাম। তবে হ্যাঁ এটা নিয়ে রিগ্রেট করি না আমি, কারণ খুকুমণি আমার কাছে সবসময়ই স্পেশাল থাকবে। কারণ অভিনেতা হিসেবে আমি অনেক সম্মান পেয়েছি। তারপর ভাগ্যের চক্রে সেই একই সিরিয়াল করা। কিন্তু দুঃখ একটাই, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে।’
'হরগৌরী পাইস হোটেল' শেষ হওয়ার পর বেশ অনেকদিনই বিরতিতে ছিলেন টেলিপাড়ার চেনা মুখ রাহুল মজুমদার। তাঁর কাজ করার কথা ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেও। এমনকী লুক সেটও হয়ে গিয়েছিল। তারপর সরে দাঁড়াতে বাধ্য হন অভিনেতা। কারণ? রাহুল এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘আসলে সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই, আরও একটা কারণ রয়েছে’।
সেলেব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রাহুল। প্রতিবারই ব্যাটিংয়ে একপ্রকার ঝড় তোলেন অভিনেতা মাঠে। অভিনেতা হিসেবেও টলিউডে কাটিয়ে ফেলেছেন প্রায় দশটা বছর। আপাতত অভিনেতার নতুন মেগায় ফেরার অপেক্ষায় অধীর তাঁর অনুরাগীরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


