...
...
Next Story

দুষ্কৃতী দমনে অনিমেষের জোরদার কামব্যাক, ডবল ধামাকা নিয়ে আসছে ‘আবার প্রলয় ২’

অবশেষে হল অপেক্ষার অবসান। জি ফাইভ বাংলায় মুক্তি পেল ‘আবার প্রলয় ২’ সিরিজের অফিশিয়াল ট্রেলার। অনিমেষ দত্তকে আবার পর্দায় ফিরতে দেখে খুশি দর্শকরা। এবারে অনিমেষের সঙ্গে সঙ্গী হবেন কারা?

Published on: Feb 19, 2026, 21:17:40 IST
Advertisement

অবশেষে হল অপেক্ষার অবসান। জি ফাইভ বাংলায় মুক্তি পেল ‘আবার প্রলয় ২’ সিরিজের অফিশিয়াল ট্রেলার। অনিমেষ দত্তকে আবার পর্দায় ফিরতে দেখে খুশি দর্শকরা। এবারে অনিমেষের সঙ্গে সঙ্গী হবেন কারা?

ট্রেলার প্রসঙ্গে

দুষ্কৃতী দমনে অনিমেষের জোরদার কামব্যাক
দুষ্কৃতী দমনে অনিমেষের জোরদার কামব্যাক

ট্রেলার শুরু হতেই শুনতে পাওয়া যায় অনিমেষ আর কাজে ফিরবে না। কিন্তু অনিমেষ যদি না ফিরে আসে তাহলে দুষ্কৃতীদের দমন করবে কারা? তাই অগত্যা মাঠে নামতেই হয় অনিমেষকে। প্রথমেই সোহিনী সেনগুপ্তকে দেখতে পাওয়া যায় কান্নাকাটি করতে। যদিও তিনি পুলিশ তাহলে কেন কোন অপরাধে তাকে ধরে রাখা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

আরও পড়ুন: ‘এবার মনে হয় বেলটাও ফাটাবে!’, আর্যকে শান্ত করতে মাথায় জল ঢালল অপর্ণা, হেসে খুন নেটপাড়া

এই সিরিজে খরাজ মুখোপাধ্যায়কে দেখতে পাওয়া যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে। ‘হোক কলরব’ ছবির পর এই সিরিজে আবার পুলিশের ভূমিকায় অভিনয় করবেন রোহন ভট্টাচার্য। আগের পর্বের মতো এই পর্বেও স্বমহিমায় থাকছেন পার্থ ভৌমিক।

আবার ‘প্রলয় ২’ সিরিজ ব্যারাকপুরের প্রেক্ষাপটে অর্থাৎ রাজ চক্রবর্তীর ঘরের শহরেই তৈরি করা হয়েছে গোটা সিরিজের গল্প। শ্বাশত চট্টোপাধ্যায়ের মুখে ‘কবি বলেছেন’ থেকে শুরু করে নতুন ডায়লগ ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’, এই সবকিছুই এখন সিজনের নতুন হট ডায়লগ।

আরও পড়ুন: সঙ্গে নেই শোভন, প্রাক্তনের বিয়ের পরেই বেনারসের রাস্তায় একা সোহিনী

তবে শুধু মারামারি নয় এই সিরিজে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একটি হট আইটেম ডান্স নাম্বার। থাকছে সৌরসেনী মৈত্রের শাড়ি পরে অ্যাকশান করে দেখানোর মুহূর্ত। আগের পর্বে সুন্দরবনের নারী পাচার চক্রের ঘটনা তুলে ধরেছিলেন রাজ চক্রবর্তী, এবারে ব্যারাকপুরের প্রেক্ষাপটে ঠিক কোন ঘটনাকে সামনে নিয়ে এলেন তিনি তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকমহল।

তবে আপাতত অপেক্ষা করতেই হবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৭ ফেব্রুয়ারি এই সিরিজ মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম জি ফাইভ-এর পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe