...
...
Next Story

২৬-এর নির্বাচনে হারের পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত রাজের! ‘নিজের সবটুকু…’, যা বললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক

দ্বিতীয়বার ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটের টিকিট পেলেও, বেশ বড় ব্যবধানে হার হয়েছে রাজ চক্রবর্তীর। এবার রাজ্যের পালাবদল নিয়ে প্রথম মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। জানালেন রাজনীতি ছাড়ছেন তিনি।

Published on: May 7, 2026, 21:50:10 IST
Advertisement

সোমবার বাংলায় ভাগ্য নির্ধারণ হয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে, উঠেছে গেরুয়া ঝড়। তৃণমূলের বেশির ভাগ তারকা প্রার্থীর পরাজয় হয়েছে। দ্বিতীয়বার ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটের টিকিট পেলেও, বেশ বড় ব্যবধানে হার হয়েছে রাজ চক্রবর্তীর। সেই হারের পর রাজকে মুখোমুখি হতে হয় নোংরা আক্রমণের। পরিচালকের গায়ে কাদা ছোড়া হয়, এমনকী তাঁকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগানও দেওয়া হয়। এবার রাজ্যের পালাবদল নিয়ে প্রথম মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক।

২৬-এর নির্বাচনে হারের পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত রাজের!
২৬-এর নির্বাচনে হারের পর রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত রাজের!

আরও পড়ুন: ‘সরকে চুনরি’ বিতর্কে জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন নোরা! নিলেন বড় দায়িত্বও

তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন, ‘জীবনে যখনই কোনও দায়িত্ব পেয়েছি, নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দেওয়ার।একজন পরিচালক হিসেবে সিনেমার মাধ্যমে মানুষকে সব সময় আনন্দ দেবার চেষ্টা করেছি। কখনও জিতেছি, কখনও হেরেছি। ২০২১-এ আমার রাজনৈতিক জীবনে পদার্পণ। মানুষ আমাকে সুযোগ দিয়েছিলেন কাজ করার। পরবর্তী পাঁচ বছর ধরে সেভাবেই বিধায়কের দায়িত্ব পালন করার চেষ্টা করে গিয়েছি। সে অধ্যায় শেষ হল ২০২৬-এ। সঙ্গে শেষ হল আমার রাজনৈতিক জীবনের পথচলা।’

এরপর তিনি নতুন সরকারকে স্বাগত জানিয়ে লেখেন, ‘বাংলার মানুষের মতামতে বাংলায় নতুন সরকার এসেছে। আগামী ৯ মে, ২০২৬, তাঁরা শপথ নেবেন। তাঁদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করবো, আপনাদের হাত ধরে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে উন্নতির পথে। মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। রাজ চক্রবর্তী।’

প্রসঙ্গত, রাজের হার ও চোর চোর শ্লোগানের পর স্বামীর এই পরাজয়ের গ্লানি মুছে ফেলতে, অপমানের জবাব দিতে সরব হয়েছেন শুভশ্রী। তাঁর নিজের সঙ্গে ও তাঁদের দুই সন্তান ইউান-ইয়ালিনির সঙ্গে স্বামীর একগুচ্ছ ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন, ‘তুমি আমাদের সুপারহিরো, আমাদের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের ঘর এবং আমাদের সংসারের কেন্দ্রবিন্দু৷’।

রাজের স্টোরি

রাজ দারুণ ভাবে প্রচার চালিয়েছিলেন ব্যারাকপুরে। স্বামীর হয়ে প্রচারে সামিল হয়েছিল শুভশ্রীও। এখানেই শেষ নয়, বর ব্যারাকপুরে থাকেন জানিয়ে অভিনেত্রী বলেছিলেন, ভোটে জেতার পর দুই সন্তান নিয়ে তিনিও চলে যাবেন সেখানে। তবে জনতার রায় থেকেই স্পষ্ট, এসব কথায় কাজ হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks