...
...
Next Story

'দেশু ৭' আবহে অনির্বাণের কাজে ফেরা নিয়ে একজোট দেব-রাজ? ‘যদি পা ধরে…’, যা বললেন পরিচালক

অনির্বাণ যাতে আবার কাছে ফিরতে পারেন তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান। এরপর দেবের সেই বক্তব্য ইনস্টাগ্রাম ‘স্টোরি’তে ভাগ করে নেন রাজ। ক্যাপশনে লেখেন, 'হোক কলরব'। তবে কী স্ত্রী শুভশ্রীর প্রাক্তনকে সমর্থন করছেন দেব?

Published on: Jan 18, 2026, 21:35:52 IST
Advertisement

টলিপাড়ায় ফেডারেশনের সঙ্গে কিছু অভিনেতা তথা পরিচালকের সমস্যা বেশ বড় আকার নিয়েছিল। আর এর প্রভাবে অনির্বাণ ভট্টাচার্যকে ইন্ড্রাস্ট্রি থেকে একপ্রকার অলিখিত ভাবে ব্যান করা হয়। দেবের সঙ্গে 'রঘু ডাকাত'-এ কাজ করার পর থেকেই অভিনেতা কোনও কাজের অফার পাননি। কিন্তু তার মাঝেই শোনা যায় 'দেশু ৭'-এ নাকি খলনায়ক হয়ে ফিরছেন তিনি। তারপর তা নিয়ে মুখ খোলেন দেব। শুধু তাই নয় অনির্বাণ যাতে আবার কাছে ফিরতে পারেন তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানান। নায়ক বলেছিলেন, তিনি অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন।

'দেশু ৭' আবহে অনির্বাণের কাজে ফেরা নিয়ে একজোট দেব-রাজ? ‘যদি পা ধরে…’, যা বললেন পরিচালক
'দেশু ৭' আবহে অনির্বাণের কাজে ফেরা নিয়ে একজোট দেব-রাজ? ‘যদি পা ধরে…’, যা বললেন পরিচালক

আরও পড়ুন: অনির্বাণের পর টলিপাড়ায় ব্যান ঋদ্ধিও! 'আমাকে ক্ষমা চাওয়ার চিঠি পাঠাতে বলে…', মুখ খুললেন অভিনেতা

এরপর দেবের সেই বক্তব্য ইনস্টাগ্রাম ‘স্টোরি’তে ভাগ করে নেন রাজ চক্রবর্তী। ক্যাপশনে লেখেন, 'হোক কলরব'। তবে কী স্ত্রী শুভশ্রীর প্রাক্তনকে সমর্থন করছেন দেব? এই প্রসঙ্গে পরিচালক আনন্দবাজারকে বলেন, ‘দেবকে সমর্থন করছি। কারণ আমিও মনে করি, এ বার অনির্বাণের মতো অভিনেতার অভিনয়ে ফেরা দরকার। ওঁর মতো অভিনেতাকে বড়পর্দার প্রয়োজন। অনির্বাণের জন্য প্রয়োজনে যদি পা ধরে ক্ষমা চাইতে হয়, তাতেও আপত্তি নেই। কিন্তু ছেলেটা কাজে ফিরুক। ‘হোক কলরব’ আমার ছবির নাম। কারণ, আমিও অন্যায়ের প্রতিবাদে বিশ্বাসী। এই জন্যই ‘আমি স্টোরি’তে ওই হ্যাশট্যাগ দিয়েছি। আমার ছবির বিষয়ও তো অন্যায়ের প্রতিবাদ নিয়েই।’

আরও পড়ুন: শুভশ্রী-অঙ্কুশের ‘লক্ষ্মী এল ঘরে'র ট্রেলারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী-সহ রাজ্য সরকারের নানা প্রকল্পের ঝলক!

প্রসঙ্গত, 'দেশু ৭'-এ অনির্বাণের ফেরা প্রসঙ্গে দেব বলেছিলেন, 'দেশু ৭'-এ ও থাকবে কিনা আমি জানি না। কারণ আমাদের চিত্রনাট্য অনুসারে ওঁকে যে চরিত্রে রাখা হবে সেটা যদি ওঁকে নিয়ে মনে হয় যে মিস ইউজ হয়ে গেল তাহলে আমার খারাপ লাগবে। কিন্তু আমি অবশ্যই চাই অনির্বাণ কাজ করুক। ভোটের সময় যখন এডি, সিবিআই আসে, তখন আমরা সকলে একসঙ্গে লেগে থাকি যে এটা তো খারাপ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের একজন অভিনেতা ৬মাস ধরে ব্যান হয়ে আছেন সেটাও অন্যায়। দিদি আমাদের মুখ্যমন্ত্রী তাঁর উপরেই তো আমাদের ইন্ড্রাস্ট্রি বেঁচে আছে। আর তিনি সব সময় ইন্ড্রাস্ট্রির পাশে থেকেছেন। অভিষেক বন্দোপাধ্যায়কেও বলব এই বিষয়টা একটু দেখতে। যে সমস্ত অভিনেতারা ব্যান হয়ে আছেন তাঁদের দিকটা দেখতে। টেকনিশিয়ানদের দিকটাও দেখতে। আমার কর্মজীবনের যখন ২০ বছর হল আমি টেকনিশিয়ানদেরও মঞ্চে তুলে সম্বর্ধনা জানিয়েছি। আমার সরি বলতে সমস্যা নেই। কিন্তু একটা ছেলে এতদিন ধরে ব্যান হয়ে আছে। ব্যাঙ্কে যদি ৪০টাকা থাকে আর খরচ যদি হয় ৫০টাকা তাহলে কীভাবে চলবে।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe