...
...
Next Story

Raja Goswami: ১০ বছরের দাম্পত্য রাজা-মধুবনীর, বিয়ের আগে হবু স্ত্রীর মধ্যে কোন গুণ দেখেছিলেন তিনি?

Raja Goswami: ২০১৬ সালের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাজা-মধুবনী। অভিনয় করার পাশাপাশি তাঁরা সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয়। একমাত্র ছেলেকে নিয়ে সুখী সংসার রাজার। অন্যদিকে মধুবনীও কেশব এবং গোটা সংসারের খেয়াল রাখার পাশাপাশি ব্যস্ত থাকেন নিজের ব্যবসা এবং অভিনয় নিয়ে।

Updated on: Jun 01, 2026 05:01 PM IST
Advertisement

Raja Goswami: ২০১৬ সালের ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাজা-মধুবনী। অভিনয় করার পাশাপাশি তাঁরা সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে সক্রিয়। একমাত্র ছেলেকে নিয়ে সুখী সংসার রাজার। অন্যদিকে মধুবনীও কেশব এবং গোটা সংসারের খেয়াল রাখার পাশাপাশি ব্যস্ত থাকেন নিজের ব্যবসা এবং অভিনয় নিয়ে।

বিয়ের আগে হবু স্ত্রীর মধ্যে কোন গুণ দেখেছিলেন?
বিয়ের আগে হবু স্ত্রীর মধ্যে কোন গুণ দেখেছিলেন?

স্টার জলসার ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই একে অপরের কাছাকাছি আসেন রাজা-মধুবনী। কিন্তু যেখানে একের পর এক দাম্পত্য ভেঙে যাচ্ছে, সেখানে কোন জাদু বলে নিজেদের ভালোবাসা ধরে রেখেছেন রাজা-মধুবনী?

আরও পড়ুন: শুরু হল ‘দেশু ৭’- এর পথ চলা, রবিবারের দুপুরে অনুষ্ঠিত হল ছবির শুভ মহরত

মধুবনীর মধ্যে কোন গুণ দেখে তাঁর প্রেমে পড়েছিলেন রাজা? সোশ্যাল মিডিয়ায় রাজা সম্প্রতি একটি পোস্ট করেন যেটা দেখে বোঝা যায় তিনি নিজের হবু স্ত্রীর মধ্যে কোন গুণ দেখেছিলেন। রাজা যে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, মধুবনীর একটি ছবি আর তার পাশে লেখা, সেদিন মা হঠাৎ বলেছিল, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করিস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের থেকে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস।

আরও পড়ুন: দর্শনা নয়, সৌরভ নিজের ওয়ালপেপারে রাখেন কার ছবি? ফাঁস করলেন শুভশ্রী

এই লেখাটা সত্যি রাজার লেখা কিনা বা এমন কথা সত্যি অভিনেতার মা রাজাকে বলেছিলেন কিনা সেটা জানা না গেলেও রাজার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে। সৌন্দর্য একটা সময়ের পর কালের নিয়মে আগের মতো থাকে না কিন্তু একজন ভালো মনের মানুষ চিরকাল একই রকম ভাবে ভালো থাকে। তাই বাহ্যিক সৌন্দর্যের থেকে অনেক বেশি প্রয়োজন অভ্যন্তরীণ সৌন্দর্য।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe