...
...
Next Story

বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা, দ্রুত হয়ে উঠছেন সুস্থ, কবে ফিরবেন কাজে?

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা। ১৮ জুলাই অভিনেতার সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই শান্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। যদিও তিনি ঠিক কবে ছুটি পেয়েছেন সেটা জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে, আপাতত তিনি অনেকটাই সুস্থ। খুব তাড়াতাড়ি তিনি কাজেও ফিরে যাবেন।

Published on: Jul 18, 2026, 18:45:39 IST
Advertisement

অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা। ১৮ জুলাই অভিনেতার সুস্থ হয়ে বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই শান্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা। যদিও তিনি ঠিক কবে ছুটি পেয়েছেন সেটা জানা যায়নি। তবে এটুকু জানা গিয়েছে, আপাতত তিনি অনেকটাই সুস্থ। খুব তাড়াতাড়ি তিনি কাজেও ফিরে যাবেন।

বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা
বাড়ি ফিরেছেন রাজেশ শর্মা

সম্প্রতি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ- এর সভাপতি বিএন তিওয়ারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজেশ শর্মা এখন মুম্বইয়ের বাড়িতে রয়েছেন। তিনি এখন অনেকটাই সুস্থ। খুব শীঘ্রই হয়তো একটি প্রজেক্ট এর জন্য বিদেশেও যেতে পারেন তিনি। অর্থাৎ খুব তাড়াতাড়ি রাজেশকে আবার কাজে ফিরতে দেখবেন দর্শকরা।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

রাজেশের অসুস্থতা প্রসঙ্গে

প্রথমে জানা যায় হায়দরাবাদে শুটিং চলাকালীন একটি বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ শর্মা। পরবর্তীকালে অভিনেতাকে ভর্তি করানো হয় হাসপাতালে। এরপর সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানান, রামোজি ফিল্ম সিটিতে শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে পড়েন রাজেশ। খুব তাড়াতাড়ি সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা শরীরে। সংক্রমণ যাতে ফুসফুস অবধি না পৌঁছাতে পারে তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। জ্বর রয়েছে, রয়েছে শ্বাসকষ্টও।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

কিন্তু আশ্চর্যজনকভাবে রাজেশের আপ্ত সহায়ক জানান, কোনও প্রকার কামড়ে নয় বরং সুগারের ওঠানামার কারণেই এই সমস্যা হয়েছে। যে সংক্রমণ হয়েছে সেটা ত্বকে হয়েছে, শরীরের ভেতরে কোনও সংক্রমণ হয়নি। রাজেশ শর্মা এখন অনেকটাই সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি তিনি বাড়ি ফিরে আসবেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe