...
...
Next Story

Rajpal Yadav: বিক্রি করে দিতে হবে বাড়ি, ঋণ শোধ না করতে পারলে পৈতৃক ভিটে হারাবেন রাজপাল যাদব

Rajpal Yadav: এই বছরের শুরু থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজপাল যাদবকে। আর্থিক সংকট কিছুতেই কাটছে না অভিনেতার। আদালতে চলা চেক বাউন্স মামলা অমীমাংসিত অবস্থায়ই থেকে গিয়েছে, তার মধ্যেই এবার পৈতৃক বাড়ি হারাতে বসেছেন অভিনেতা।

Published on: Aug 6, 2026, 22:31:06 IST
Advertisement

Rajpal Yadav: এই বছরের শুরু থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজপাল যাদবকে। আর্থিক সংকট কিছুতেই কাটছে না অভিনেতার। আদালতে চলা চেক বাউন্স মামলা অমীমাংসিত অবস্থায়ই থেকে গিয়েছে, তার মধ্যেই এবার পৈতৃক বাড়ি হারাতে বসেছেন অভিনেতা।

পৈতৃক ভিটে হারাবেন রাজপাল যাদব
পৈতৃক ভিটে হারাবেন রাজপাল যাদব

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় রাজপালকে ৩ মাসের কারাদন্ডের সাজা শুনিয়েছিল আদালত। সেই টাকা পরিশোধ না করার জেরে আবার বিপাকে পড়তে চলেছেন রাজপাল। সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, অভিনেতার শাহজাহানপুরের পৈতৃক ভিটে হতে চলেছে নিলাম। ইতিমধ্যেই নিলামের নোটিশ ঝুলিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের আগে যদি টাকা না দেওয়া হয় তাহলে সেই বাড়ি চলে যাবে ব্যাংকের কাছে।

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় গত ফেব্রুয়ারি মাসে ১১ দিন তিহার জেলে কাটাতে হয়েছিল রাজপাল যাদবকে। যদিও পরবর্তীকালে অন্তর্ভুক্তি জামিন মনজুর হয় কিন্তু কিছু শর্ত মেনে চলতে হয় রাজপালকে। কিন্তু আদালতের সেই শর্ত না মানতে পারায় আবার জুলাই মাসে নতুন করে তিন মাসের কারাদণ্ড দেয় উচ্চ আদালত।

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

কিন্তু পরবর্তী সময় নির্ধারণ করা হলেও সেই সময়ও ঋণ পরিশোধ করতে পারেন না অভিনেতা। ফলস্বরূপ আবার ব্যাংক কর্তৃপক্ষ ঝুলিয়ে দেয় নিলামের নোটিশ। আগামী দিনে এত বিশাল অংকের টাকা কীভাবে অভিনেতা শোধ করবেন, তা নিয়ে চিন্তিত ভক্তমহল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks