আদালতের রায়ে স্বস্তিতে রাখি, বাতিল করা হলো জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

২০১০ সালে রাখি কা ইনসাফ নামের একটি অনুষ্ঠানে এক ব্যক্তিকে নপুংসক বলে কটাক্ষ করেছিলেন রাখি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানসিক চাপে বিধ্বস্ত ওই ব্যক্তি আত্মহত্যা করেন। ওই যুবকের মা এই ঘটনার পর রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা করেছিলেন।

Published on: Oct 23, 2026, 15:00:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

২০১০ সালে ‘রাখি কা ইনসাফ’ নামের একটি অনুষ্ঠানে এক ব্যক্তিকে নপুংসক বলে কটাক্ষ করেছিলেন রাখি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানসিক চাপে বিধ্বস্ত ওই ব্যক্তি আত্মহত্যা করেন। ওই যুবকের মা এই ঘটনার পর রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মামলা করেছিলেন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করল।

আদালতের রায়ে স্বস্তিতে রাখি
আদালতের রায়ে স্বস্তিতে রাখি

পিটিআই-এর খবর অনুযায়ী, ২৪ বছর বয়সী এক যুবককে আত্মহত্যার প্ররোচনা করার অভিযোগে দায়ের করা ওই মামলায় গত ১৬ অক্টোবর সিভিল জজ রাখির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছিল। কিন্তু ঝাঁসির আদালতে রাখির বিরুদ্ধে জারি করা এই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও

রাখির আইনজীবী আশু সিং জানান, মামলা দায়ের করা হলে অভিযুক্তির তরফ থেকে গ্রেফতারি পরোয়ানা বাতিল করার আবেদন জানানো হয়। আবেদনের উপর ভিত্তি করে ফাস্ট এক কোর্টের সিভিল জজ গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দেন।

কী ঘটেছিল?

ঝাঁসির হংসারি এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী লক্ষ্মণ আহিরওয়ার ২০১০ সালের ১০ নভেম্বর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর মা প্রেম নগর থানায় রাখির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। তিনি দাবি করেন যে, রাখির অনুষ্ঠানে করা আপত্তিকর ও অপমানজনক মন্তব্যের কারণে তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। আইনজীবী সিং জানান, এলাহাবাদ হাইকোর্ট ২০১১ সালের ৭ ডিসেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত করে।

আরও পড়ুন: 'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা

সম্প্রতি স্বামী গোবিন্দের সঙ্গে সুনিতা আহুজার বিবাদে তাঁর পক্ষ নেওয়ায় রাখি আলোচনায় এসেছিলেন । তিনি সহ-অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে গোবিন্দের কথিত সম্পর্ক নিয়েও মন্তব্য করে বলেন, ‘যে নারী আপনাকে বিয়ে করে আপনার দুই সন্তানের জন্ম দিয়েছেন, যিনি ৪০ বছর ধরে আপনার সঙ্গে ছিলেন, আপনি তাকে ছেড়ে দিয়েছেন। আর এই কোমলটা কে?’