...
...
Next Story

Ram Charan: অপারেশনের পর রামচরণের প্রথম ছবি প্রকাশ্যে, এখন কেমন আছেন অভিনেতা?

কিছু মাস আগে পেড্ডি ছবির শুটিং চলাকালীন আহত হয়েছিলেন রামচরণ। হাতের কব্জিতে আঘাত লেগেছিল তাঁর। সেই সময় অপারেশন না করলেও ভবিষ্যতে জটিলতা কাটানোর জন্য চিকিৎসকদের পরামর্শ মতো অবশেষে অপারেশনের পথেই হাঁটতে হল অভিনেতাকে।

Published on: Jul 29, 2026, 14:00:52 IST
Advertisement

কিছু মাস আগে ‘পেড্ডি’ ছবির শুটিং চলাকালীন আহত হয়েছিলেন রামচরণ। হাতের কব্জিতে আঘাত লেগেছিল তাঁর। সেই সময় অপারেশন না করলেও ভবিষ্যতে জটিলতা কাটানোর জন্য চিকিৎসকদের পরামর্শ মতো অবশেষে অপারেশনের পথেই হাঁটতে হল অভিনেতাকে। সিনেমার প্রচারমূলক কাজে ব্যস্ত থাকার কারণে এই অপারেশন করতে অনেকটাই দেরি হয়ে যায়। তবে অবশেষে অপারেশন সম্পন্ন হল রামচরণের।

অপারেশনের পর রামচরণের প্রথম ছবি প্রকাশ্যে
অপারেশনের পর রামচরণের প্রথম ছবি প্রকাশ্যে

রামচরণের অপারেশনের কথা জানার পর খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন অভিনেতার ভক্তরা। তবে এবার সকলকে আশ্বস্ত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল রামচরণের ছবি, যেখানে অভিনেতাকে হাসপাতালের বেডে হাসিমুখে বসে থাকতে দেখা যায়। সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দুই ডাক্তারকে। রামচরণের ছবি পোস্ট করে অভিনেতার ফ্যান ক্লাবের তরফ থেকে জানানো হয়, আপাতত আট সপ্তাহ বিশ্রামে থাকবেন অভিনেতা।

আরও পড়ুন: ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

রামচরণের ছবি প্রকাশ্যে আসার পর ‘পেড্ডি’ ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় যেখানে বলা হয়, ‘আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের প্রিয় মেগাস্টার রামচরণ এখন অনেকটাই সুস্থ। ‘পেড্ডি’ ছবির শুটিং চলাকালীন তিনি আহত হয়েছিলেন। কব্জিতে আঘাত লেগেছিল। কিন্তু অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ শুটিং শেষ করেন এবং অসাধারণ পেশাদারিত্ব দেখান। আমরা ভীষণ আনন্দিত যে উনি এখন ভালো আছেন। আমরা ওঁর দ্রুত এবং নির্বিঘ্ন আরোগ্য কামনা করি। খুব শীঘ্রই ওঁকে আবার সুস্থ অবস্থায় দেখার অপেক্ষায় রইলাম।’

প্রসঙ্গত, এই মুহূর্তে রামচরণ রয়েছেন কোয়েম্বাটুরে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালের প্রধান ডক্টর রাজ শেখরেনের নেতৃত্বে প্রখ্যাত ডাক্তার আলেসান্দ্রো বাদিয়া এবং ডক্টর প্রবীণ ভরদ্বাজ সহ চিকিৎসকদের একটি দল এই অপারেশন করেছেন।

এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন বাবা চিরঞ্জীবী, স্ত্রী উপাসনা, মা সুরেশা। প্রতিনিয়ত অভিনেতার খেয়াল রাখছেন তাঁরা। অপারেশনটি জটিল ছিল, কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করা হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks