...
...
Next Story

আইনি জটিলতায় রামগোপাল, পরিচালকের বিরুদ্ধে উঠল আইনি প্রতারণার অভিযোগ

আইনি বিপাকে জড়িয়ে পড়েছেন রামগোপাল বর্মা। ২০১০ সালে একটি চুক্তি করেছিলেন তিনি, এত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই চুক্তিকে কেন্দ্র করে পরিচালকের বিরুদ্ধে মোটা টাকা দাবি করেছে এক প্রযোজনা সংস্থা। শুধু তাই নয়, গোটা বলিউডকে রাম গোপালকে নিয়ে সতর্কবার্তা দিয়েছে ওই প্রযোজনা সংস্থা।

Published on: Nov 1, 2026, 21:55:40 IST
Advertisement

আইনি বিপাকে জড়িয়ে পড়েছেন রামগোপাল বর্মা। ২০১০ সালে একটি চুক্তি করেছিলেন তিনি, এত বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর সেই চুক্তিকে কেন্দ্র করে পরিচালকের বিরুদ্ধে মোটা টাকা দাবি করেছে এক প্রযোজনা সংস্থা। শুধু তাই নয়, গোটা বলিউডকে রাম গোপালকে নিয়ে সতর্কবার্তা দিয়েছে ওই প্রযোজনা সংস্থা।

আইনি জটিলতায় রামগোপাল
আইনি জটিলতায় রামগোপাল

প্রযোজনা সংস্থার নাম অ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড। গত অক্টোবরে পরিচালককে আইনি নোটিশ পাঠিয়েছে এই সংস্থা। রাম গোপালের বিরুদ্ধে প্রায় ২৯ কোটি ৬৭ লক্ষ ৬৪ হাজার টাকার বকেয়া দাবি করেছে, প্রযোজনা সংস্থাটি।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

তবে শুধুমাত্র এই বকেয়া টাকা নয়, এর সঙ্গে যোগ হয়েছে সুদের টাকাও। সুদের অংকই প্রায় ১১ কোটি ৩৮ লক্ষ টাকার বেশি। গত অক্টোবরের যে নোটিশ পাঠানো হয়েছে সেখানেই ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত অর্থ লুকিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল কিন্তু পরিচালক টাকা দেননি।

ঘটনা সূত্রপাত

২০১০ সালের ১০ এপ্রিল ওই প্রযোজনা সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন রামগোপাল বর্মা। পরবর্তী সময়ে অর্থাৎ ২০১৩ সালে সেই চুক্তিকে আবার পুনরায় বিনিয়োগ করেন তিনি। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কিছু ছবির ক্ষেত্রে কাজ করার আগে ওই সংস্থার থেকে লিখিত নো অবজেকশন সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু পরিচালক সেই শর্ত মানেননি।

খুব স্বাভাবিকভাবেই তাই আইনি পথে এগিয়েছে ওই প্রযোজনা সংস্থা। টাকার অংক যদি না মেটানো হয় তাহলে আগামী দিনে কন্ট্রাক্চুয়াল লিন চুক্তিগত অধিকার প্রয়োগ করার হুঁশিয়ার দিয়েছে তারা। এই আইনি সমস্যা শুধুমাত্র রামগোপাল বর্মার ক্ষেত্রে নয়, গোটা বলিউড ইন্ডাস্ট্রির জন্যও সমস্যার কারণ হতে পারে বলে আশঙ্কা অনেকের।

রাম গোপাল বর্মা প্রসঙ্গে

রাম গোপাল তাঁর পরবর্তী পরিচালিত ছবি ‘ পুলিশ কোম্পানি’ নিয়ে ব্যস্ত আছেন । হর্ষবর্ধন রানে অভিনীত এই ক্রাইম ড্রামাটি ২০২৭ সালের ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সত্য ঘটনা ও বাস্তব জীবনের চরিত্রদের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে প্রায় ৩০০ গ্যাংস্টারের হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ছবিটিতে ফারদিন খান, ফাতিমা সানা শেখ, পরেশ রাওয়াল, সৌরভ শুক্লা, মকরন্দ দেশপান্ডে এবং অশ্বিনী কালসেকরের মতো তারকারা রয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks