...
...
Next Story

ফের ভৌতিক ছবিতে কঙ্গনা, বিপরীতে থাকছেন কে?

খুব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে হ্যালোইন। এরপরই অনুষ্ঠিত হবে ভূত চতুর্দশী এবং কালীপুজো। অমাবস্যার রাত আসবে আর ভৌতিক কথাবার্তা হবে না তা কি কখনো হয়! তাই এবার শুধু ভুতুড়ে গল্প নয়, গোটা একটা ভূতের সিনেমার কথা ঘোষণা করলেন রানা দাগ্গুবতী।

Published on: Nov 1, 2026, 15:02:28 IST
Advertisement

খুব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে হ্যালোইন। এরপরই অনুষ্ঠিত হবে ভূত চতুর্দশী এবং কালীপুজো। অমাবস্যার রাত আসবে আর ভৌতিক কথাবার্তা হবে না তা কি কখনো হয়! তাই এবার শুধু ভুতুড়ে গল্প নয়, গোটা একটা ভূতের সিনেমার কথা ঘোষণা করলেন রানা দাগ্গুবতী।

ফের ভৌতিক ছবিতে কঙ্গনা
ফের ভৌতিক ছবিতে কঙ্গনা

গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হররকন ইন্ডিয়া ২০২৬-এ উপস্থিত ছিলেন রানা, সেখানেই তিনি জানান ‘স্ক্যারি পিকচার’ হরর চলচ্চিত্র প্রযোজনা করতে চলেছেন তিনি। পরিচালনা করবেন রবি বাবু, যিনি একজন ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাতা তথা অভিনেতা হিসেবে পরিচিত।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

তবে এখানেই শেষ নয়। এই ছবিতে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি পোষ্টের মাধ্যমে এই খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তবে রানা এই ছবির কথা ঘোষণা করলেও অভিনেতার প্রযোজনা সংস্থার থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে কঙ্গনার বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনো স্পষ্ট নয়। রানা শুধুমাত্রই প্রযোজনা করছেন নাকি তিনি নিজেই এই ছবিতে অভিনয় করবেন সেটা এখনো বোঝা যাচ্ছে না। এমনও হতে পারে যেহেতু এই ছবিটি হিন্দিতে তৈরি করা হচ্ছে তাই কোনও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতাকেও ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে।

অনুষ্ঠানে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে রানা বলেন, ‘আমরা একটি হরর ফিল্ম আনতে চলেছি। পরিচালনা করবেন রবি বাবু যিনি আমার ভীষণ ভালো বন্ধু। উনি ইতিমধ্যেই তেলেগুতে একাধিক হরর ফিল্ম বানিয়েছেন। এটি ওঁর প্রথম হিন্দি ফিচার ফিল্ম।’

রবি বাবু প্রসঙ্গে

রবি হলেন প্রয়াত বর্ষীয়ান তেলুগু অভিনেতা চালাপতি রাও-এর পুত্র। তিনি ১৯৯৮ সাল থেকে অভিনেতা এবং ২০০২ সাল থেকে পরিচালক হিসেবে কাজ করছেন। ২০২৩ সালে, তিনি ‘আধুগো’ শিরোনামে ‘বেব’ ধাঁচের একটি চলচ্চিত্র নির্মাণেরও চেষ্টা করেছিলেন, যেখানে একটি শূকরছানা ছিল কেন্দ্রীয় চরিত্র।

গত বছর তিনি ‘কফি উইথ এ কিলার’ ছবিতে অভিনয় করেন এবং এই বছর ‘রেজার’ পরিচালনা করেছেন। যেহেতু এই চলচ্চিত্র নির্মাতা-অভিনেতার পরিচিত মুখদের সাথে জুটি বাঁধাটা বিরল, তাই ‘স্ক্যারি পিকচার’ নিয়ে তিনি কী চমক রেখেছেন, তা দেখার বিষয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks