...
...
Next Story

মহুয়ার মৃত্যুদিনে শ্রদ্ধার্ঘ্য, প্রকাশ্যে ‘গুনগুন করে মহুয়া’- র প্রথম লুক, চমক দিলেন অঙ্কিতা

৪১ বছর আগে হঠাৎ করেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন মহুয়া রায় চৌধুরী। যদিও এই মৃত্যু একেবারেই স্বাভাবিক ছিল না, মহুয়ার মৃত্যু ঘিরে আজও অনেক প্রশ্ন থেকে দিয়েছে সকলের মনে। এবার প্রয়াত অভিনেত্রীর জীবন ফুটে উঠবে ছবির পর্দায়। বড় পর্দায় আসতে চলেছে মহুয়া রায় চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’।

Published on: Jul 22, 2026, 12:59:13 IST
Advertisement

৪১ বছর আগে হঠাৎ করেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন মহুয়া রায় চৌধুরী। যদিও এই মৃত্যু একেবারেই স্বাভাবিক ছিল না, মহুয়ার মৃত্যু ঘিরে আজও অনেক প্রশ্ন থেকে দিয়েছে সকলের মনে। এবার প্রয়াত অভিনেত্রীর জীবন ফুটে উঠবে ছবির পর্দায়। বড় পর্দায় আসতে চলেছে মহুয়া রায় চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’।

প্রকাশ্যে ‘গুনগুন করে মহুয়া’- র প্রথম লুক
প্রকাশ্যে ‘গুনগুন করে মহুয়া’- র প্রথম লুক

সিনেমায় কারা কোন ভূমিকায় অভিনয় করবেন এ কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল ‘গুনগুন করে মহুয়া’ ছবির প্রথম লুক। মহুয়া রায় চৌধুরীর চরিত্রে অঙ্কিতার প্রথম লুক দেখে রীতিমত চমকে গিয়েছেন সকলে। এ যেন অঙ্কিতা নয়, স্বয়ং মহুয়া রায়চৌধুরী ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন!

আরও পড়ুন: প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পরেও ‘আওয়ারাপান ২’ ছবিতে গান গাইলেন অরিজিৎ

ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে জ্বলছে আগুন আর মাঝে হাসিমুখে তাকিয়ে রয়েছেন মহুয়া ওরফে অঙ্কিতা। ৭০ দশকের অভিনেত্রীরা ঠিক যেভাবে নিজেদের সাজিয়ে রাখতেন সেভাবেই ধরা দিয়েছেন অঙ্কিতা। গলায় পুঁথির হার, চোখে মোটা করে কাজল, কপালে বড় টিপ সবকিছু মিলিয়ে যেন একেবারেই মহুয়ার জেরক্স কপি হয়ে উঠেছেন অঙ্কিতা।

ছবিটি প্রকাশ্যে আসতেই নেট পাড়ার বাসিন্দারা এক বাক্যে স্বীকার করেছেন, অসম্ভব সুন্দর দেখতে লাগছে অঙ্কিতাকে। এক নজরে দেখে চেনার উপায় নেই যে ছবিটি মহুয়া রায়চৌধুরীর নয় বরং অঙ্কিতার। যদিও অনেকে এই ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি ছবি বলেও দাবি করেছেন।

গুনগুন করে মহুয়া প্রসঙ্গে

‘গুনগুন করে মহুয়া’ সিনেমায় প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যাণী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন: 'এভাবে বিক্ষোভ করে কোনও লাভ নেই...', ‘ককরোচ’দের সংসদ অভিযানে ক্ষুব্ধ হেমা

ছবিতে ‘নন্দন’ চরিত্রে অভিনয় করবেন অর্পণ। এই নন্দন চরিত্রটি নাকি মহুয়ার প্রেমিকের চরিত্র। যদিও এটি একটি ফিকশন চরিত্র। সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।

এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। তপন সিনহার চরিত্রে অভিনয় করবেন অরিন্দম শীল। তরুণ মজুমদারের চরিত্রে অভিনয় করবেন কোরক সামন্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe