...
...
Next Story

‘রামায়ণ’ প্রচার অনুষ্ঠানের আগেই বাধা, অসুস্থ রণবীর, কেমন আছেন অভিনেতা?

চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত রামায়ণ। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ছবির প্রথম পর্বের প্রচার পর্ব। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রণবীর কাপুর। এখন কেমন আছেন অভিনেতা?

Published on: Jul 16, 2026, 18:04:57 IST
Advertisement

চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে রণবীর কাপুর অভিনীত রামায়ণ। কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ছবির প্রথম পর্বের প্রচার পর্ব। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রণবীর কাপুর। এখন কেমন আছেন অভিনেতা?

অসুস্থ রণবীর, কেমন আছেন অভিনেতা?
অসুস্থ রণবীর, কেমন আছেন অভিনেতা?

জানা গিয়েছে, ছবির প্রচারের জন্য তিনি দিল্লিতে গিয়েছিলেন। কিন্তু পৌঁছানোর আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। রণবীরের হয়েছে চোখে সংক্রমণ অর্থাৎ কনজাংটিভাইটিস। মেয়ের থেকেই নাকি চোখের এই সংক্রমণ এসেছে তাঁর। তবে যেহেতু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অনুষ্ঠানে থাকার তাই দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে কালো চশমা পরেই উপস্থিত থাকতে পারেন রণবীর।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র হিন্দুস্তান টাইমকে জানিয়েছে, প্রথমে রাহার চোখে সংক্রমণ হয়। আর পাঁচজন বাবা মায়ের মতো সন্তানের যত্ন নিতে গিয়ে মেয়ের থেকেই এই সংক্রমণ হয় রণবীরের। যদিও চোখে ইনফেকশন হলেও তিনি আপাতত দিল্লিতেই থাকবেন এবং অনুষ্ঠানে যোগ দেবেন।

বছরের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবের মাত্র কয়েক দিন আগে, ‘রামায়ণ: পার্ট ১’ নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে। নীতেশ তিওয়ারির এই উচ্চাভিলাষী পৌরাণিক মহাকাব্যের ট্রেলারটি আগামী ১৮ জুলাই নতুনদিল্লির ভারত মণ্ডপমে উন্মোচন করা হবে।

পরিচালক নিতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা এই তারকাখচিত অনুষ্ঠানটির নেতৃত্ব দেবেন এবং এতে কলাকুশলীদের বেশ কয়েকজনের উপস্থিত থাকার কথা রয়েছে। তবে, রাবণের চরিত্রে অভিনয় করা যশ এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর প্রযোজনায় নিতেশ তিওয়ারি পরিচালিত প্রথম পর্বটি ২০২৬ সালের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এর সমাপ্তি পর্বটি আসবে ২০২৭ সালের দিওয়ালিতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks