...
...
Next Story

নবরাত্রি শুরু হতেই ঘোষণা ‘রামায়ণ’ ছবি মুক্তির তারিখ, অগ্রিম বুকিং শুরু কবে থেকে?

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর, রণবীর কাপুরের ' রামায়ণ' ছবির নির্মাতারা অবশেষে ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন। রবিবার নবরাত্রির শুভ সূচনায় নির্মাতারা জানিয়েছেন যে, নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি দিওয়ালির তিন দিন আগে, অর্থাৎ ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Published on: Oct 11, 2026, 22:00:29 IST
Advertisement

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর, রণবীর কাপুরের ' রামায়ণ' ছবির নির্মাতারা অবশেষে ছবি মুক্তির তারিখ ঘোষণা করলেন। রবিবার নবরাত্রির শুভ সূচনায় নির্মাতারা জানিয়েছেন যে, নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি দিওয়ালির তিন দিন আগে, অর্থাৎ ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নবরাত্রি শুরু হতেই ঘোষণা ‘রামায়ণ’ ছবি মুক্তির তারিখ
নবরাত্রি শুরু হতেই ঘোষণা ‘রামায়ণ’ ছবি মুক্তির তারিখ

মুক্তির তারিখ ঘোষণা করে নির্মাতারা একটি নতুন পোস্টার শেয়ার করেছেন, যেখানে পটভূমিতে রাবণের ভূমিকায় যশকে দেখা যাচ্ছে এবং পোস্টারটিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর , সীতার ভূমিকায় সাই পল্লবী ও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবেকেও দেখা যাচ্ছে। তাঁরা আরও জানিয়েছেন যে, ছবিটির অগ্রিম বুকিং ২০ অক্টোবর, দশেরার দিন থেকে শুরু হবে।

আরও পড়ুন: গলায় জুঁই ফুলের মালা, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, শ্রীময়ীর মহালয়ার সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, ‘নবরাত্রির শুভ উপলক্ষে আমরা এক নতুন যুগের সূচনা উদযাপন করছি। রামের যুগ শুরু হয়ে গিয়েছে। নমিত মালহোত্রার রামায়ণ পর্ব ১: ৫ নভেম্বর থেকে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে, সমস্ত প্রিমিয়াম ফরম্যাটে। দশেরার দিন থেকে অগ্রিম বুকিং শুরু হবে।’

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে, আন্তর্জাতিকভাবে মুক্তির দুই দিন পর ছবিটি ভারতে মুক্তি পেতে পারে। তবে, সর্বশেষ ঘোষণায় নির্মাতারা স্পষ্ট করে দিয়েছেন যে, বিশ্বব্যাপী মুক্তির দিনেই ভারতেও ‘রামায়ণ’ মুক্তি পাবে।

আরও পড়ুন: মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

নীতেশ তিওয়ারি পরিচালিত, রামায়ণ হল বাল্মীকির মহাকাব্যের দুই পর্বের একটি রূপান্তর। ছবিটিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ এবং সীতার চরিত্রে সাই পল্লবী অভিনয় করেছেন। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল, দশরথের ভূমিকায় অরুণ গোভিল, রানী কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, শূর্পণখার ভূমিকায় রাকুল প্রীত সিং, বিদ্যুৎজিহ্বার ভূমিকায় বিবেক ওবেরয় প্রমুখ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks