...
...
Next Story

ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পার, মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি

কিছুদিন আগেই ইন্ডাস্ট্রিতে ৩০ বছর সম্পূর্ণ করেছেন রানি মুখোপাধ্যায়। কেরিয়ারের তিন দশক পূর্তি উপলক্ষে দর্শকদের তিনি উপহার দিয়েছেন মর্দানি থ্রি। ছবিটি বক্স অফিসে তেমনভাবে সাফল্য অর্জন না করতে পারলেও রানি মুখোপাধ্যায়ের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা।

Published on: Feb 11, 2026, 17:36:07 IST
Advertisement

কিছুদিন আগেই ইন্ডাস্ট্রিতে ৩০ বছর সম্পূর্ণ করেছেন রানি মুখোপাধ্যায়। কেরিয়ারের তিন দশক পূর্তি উপলক্ষে দর্শকদের তিনি উপহার দিয়েছেন ‘মর্দানি থ্রি’। ছবিটি বক্স অফিসে তেমনভাবে সাফল্য অর্জন না করতে পারলেও রানি মুখোপাধ্যায়ের অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা।

মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি
মাসি দেবশ্রীর সঙ্গে কালীঘাটে পুজো দিলেন ‘মর্দানি’ রানি

‘মর্দানি ৩’ নিয়ে যখন সব জায়গায় জোর কদমে চলছে চর্চা ঠিক তখনই কলকাতায় এলেন রানি মুখোপাধ্যায়। ১১ ফেব্রুয়ারি কলকাতা এয়ারপোর্টে দেখা যায় অভিনেত্রীকে। মুম্বই থেকে কলকাতায় এসেই তিনি প্রথমেই যান কালীঘাটে। সঙ্গী হন মাসি দেবশ্রী রায়।

আরও পড়ুন: ন্যাকামো করলেই রিজেক্ট! কার সঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটানোর প্ল্যান আরত্রিকার?

এই দিন রানি মুখোপাধ্যায়কে দেখার জন্য কালীঘাটে উপচে পড়ে জনতার ভিড়। কালীঘাটে পুজো দেওয়ার জন্য অভিনেত্রী পরেছিলেন একটি লাল রঙের চেক চেক শাড়ি, সঙ্গে হালকা মেকআপ এবং চোখে রোদচশমা।

অন্যদিকে দেবশ্রী পরেছিলেন একটি সাদা গরদের শাড়ি। সঙ্গে মানানসই গয়না, চোখে চির পরিচিত সেই চশমা। মাসি ও বোনঝিকে একসঙ্গে দেখা যায় খোশ মেজাজে গল্প করতে। এই দিন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল কালিঘাট চত্বর।

আরও পড়ুন: প্রেমের সপ্তাহেও বাড়ি থেকে দূরে অঙ্গনা, সঙ্গে নেই রোহন, সব ঠিক আছে তো?

১৯৯৭ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ ছবির মাধ্যমে প্রথম বলিউডে পদার্পণ করেছিলেন রানি। এরপর তিনি বলিউডকে দিয়েছেন একের পর এক হিট ছবি, দর্শকদের ভালোবাসা পেয়েছেন অফুরন্ত।

রানি মুখোপাধ্যায় অভিনীত 'মর্দানি ৩' চলতি বছরের ৩০ জানুয়ারি মুক্তি পায়। এই ছবিতে রানি আবারও তাঁর অভিনয় দক্ষতা দিয়ে সবাইকে অবাক করেছেন। মুক্তির পর 'মর্দানি ৩' সানি দেওলের 'বর্ডার ২'-এর সঙ্গে জোর টক্কর দিচ্ছে।

যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত রানি মুখোপাধ্যায় অভিনীত ‘ মর্দানি ৩’ ৪ কোটি টাকা আয় করে মুক্তির দিন। গত শনিবার বক্স অফিসে আয় উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়। স্যাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত এই সিনেমা ২.৭৫ কোটি টাকা আয় করেছে, ভারতীয় বক্স অফিসে এর মোট আয় ৩০.৯০ কোটি টাকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe