...
...
Next Story

৭ এপ্রিল থেকে শুরু ‘প্রতিজ্ঞা’, কোন সময়ে আসছে? কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছিল রণজয় বিষ্ণু অভিনীত নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র প্রথম ঝলক। এই ধারাবাহিকে অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা।

Published on: Mar 31, 2026, 17:05:57 IST
Advertisement

এই মুহূর্তে স্টার জলসার ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের নাম বারবার উঠে আসছে খবরের শিরোনামের কারণ খুব সম্প্রতি এই ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সমুদ্রের জলে তলিয়ে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। ধারাবাহিকের ভবিষ্যৎ যেখানে অনিশ্চয়তার মুখে ঠিক তখনই স্টার জলসার নতুন একটি ধারাবাহিকের সময়সূচি প্রকাশ্যে এল। চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল থেকে রাত ৯:৩০ মিনিট থেকে সম্প্রচার হবে একটি নতুন ধারাবাহিক।

৭ এপ্রিল থেকে শুরু ‘প্রতিজ্ঞা’, প্রকাশ্যে সময়সূচী
৭ এপ্রিল থেকে শুরু ‘প্রতিজ্ঞা’, প্রকাশ্যে সময়সূচী

খুব সম্প্রতি প্রকাশ্যে এসেছিল রণজয় বিষ্ণু অভিনীত নতুন ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র প্রথম ঝলক। এই ধারাবাহিকে অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। রণজয় কিছু মাস আগেই শেষ করেছেন জি বাংলার একটি ধারাবাহিকের কাজ। বিয়ের পর এটা রণজয়ের নতুন প্রজেক্ট হতে চলেছে।

আরও পড়ুন: 'ব্যোমকেশ' বিতর্ক অতীত, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেল’, সমবয়সী রাহুলের প্রয়ানে শোকাহত দেব

প্রতিজ্ঞা প্রসঙ্গে

এই ধারাবাহিকে বিখ্যাত ব্যারিস্টার অভিমন্যু শংকর রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। যেহেতু তিনি একজন সচ্ছল পরিবারের ছেলে, তাই খুব স্বাভাবিকভাবেই পরিবারের সকলের চোখ সবসময় তার দিকেই থাকে।

কিন্তু সকলে অভিমন্যুকে খুঁজলেও অভিমন্যুর চোখ অন্য কাউকে খোঁজে। বিয়ের কথা ঘোষণা হতেই অভিমুন্য আপত্তি জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এতে রেগে গিয়ে অভিমন্যুর বাবা তাকে ত্যাজ্যপুত্র করার হুমকি দেয়।

ছোটবেলার সেই প্রতিজ্ঞা কি বড় হয়েও পালন করতে পারবে এই জুটি? সমস্ত বাধা বিপত্তি ছড়িয়ে দিয়ে জয় হবে ভালোবাসার? সিরিয়ালে রণজয় ও অভিকা ছাড়াও অভিনয় করতে দেখা যায় স্বপ্নীলা চক্রবর্তীকে, যিনি ইতিমধ্যে জি বাংলা এবং স্টার জলসার একাধিক প্রজেক্টে কাজ করেছেন। তবে স্বপ্নীলা এই ধারাবাহিক নেতিবাচক না ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: 'তিনি সরকার ঘনিষ্ঠ, কিছু যেন ধামাচাপা না পড়ে…', রাহুলের মৃত্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শতরূপের

উল্লেখ্য, শোনা গিয়েছে কালারসের একটি হিন্দি ধারাবাহিক 'ব্যারিস্টার বাবু'র নাকি রিমেক হতে চলেছে এই সিরিয়াল। জানা গিয়েছে এই ধারাবাহিকটি নাকি প্রযোজনা করবেন রাজ চক্রবর্তী।

কোন সিয়িয়ালের কপাল পুড়ল?

তবে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকটির সময় প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে আরও একটি ঘোষণা করা হয়েছে স্টার জলসার তরফ থেকে। আগামী ৭ এপ্রিল থেকে পাল্টে দেওয়া হল ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকের সময়। এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে রাত ১১টা থেকে। সিরিয়ালটি এতদিন সম্প্রচার হত ৯:৩০ মিনিটে, যে সময়ে এবার থেকে দেখানো হবে এই নতুন সিরিয়ালটিকে। ‘মিলন হবে কত দিনে’ সিরিয়াল বন্ধ হওয়ার গুঞ্জন উঠলেও আপাতত বন্ধ হচ্ছে না এই ধারাবাহিকটি। দেখানো হবে নতুন সময়ে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks