...
...
Next Story

৫ মাসেই শুরু অশান্তি! রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের পেছনে রয়েছে কোন কারণ?

চলতি বছরেই প্রেম দিবসের দিন ধুমধাম করে বিয়ে সারেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি-র (Shyamoupti Mudly)। টলিউডের নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

Published on: Aug 6, 2026, 16:41:53 IST
Advertisement

চলতি বছরেই প্রেম দিবসের দিন ধুমধাম করে বিয়ে সারেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি-র (Shyamoupti Mudly)। টলিউডের নামিদামি ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথাতেই হঠাৎ করে এই দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে সর্বত্র।

রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের পেছনে রয়েছে কোন কারণ?
রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের পেছনে রয়েছে কোন কারণ?

সত্যিই কি আলাদা হতে চলেছেন এই তারকা দম্পতি? কী এমন হঠাৎ হল, যার ফলে দুজনের পথ আলাদা হতে চলেছে? খুব স্বাভাবিকভাবেই সকলের মনে বিভিন্ন প্রশ্ন উদয় হয়েছে। এইসবের মধ্যেই টলিউড ইন্ডাস্ট্রির অন্দর থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে, যা এই গুজবের সত্যি হওয়ার দিকেই ইঙ্গিত করছে।

সূত্র মারফত যে তথ্য উঠে এসেছে দ্যা ওয়ালের হাতে, সেই তথ্য অনুযায়ী, বেশ অনেকদিন ধরেই দুজনের মধ্যে অশান্তি চলছিল। বিয়েতে পাওয়া অর্থ নিয়ে মূলত এই সমস্যার সূত্রপাত। বিয়ের পর বেশ বড় অংকের টাকার আর্থিক লেনদেন হয়েছিল, যার লিখিত নথি অথবা প্রমাণ নেই শ্যামৌপ্তির কাছে, অন্যদিকে সম্পত্তি নিয়েও মতবিরোধ তৈরি হয়েছে দুজনের মধ্যে।

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, স্ত্রীর সাফল্য একেবারেই ভালো চোখে নিতেন না রণজয়। সব সময় কাজ করত মেল ইগো। এছাড়াও অভিনেতার অতিরিক্ত রাগের কথা আগেও জানা গিয়েছে বারবার। এসব ছাড়াও পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা নিয়েও আপত্তি তুলেছিলেন রণজয়।

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

তারকা দম্পতিদের মধ্যে যে বয়সের ফারাক ছিল সে কথা আগে থেকেই সকলেরই জানা। কিন্তু পরবর্তীকালে এটা নিয়েই যে মানসিক চাপে থাকতে হবে অভিনেত্রীকে তা কে জানত! প্রতিদিনের অশান্তি, অশালীন ভাষা ব্যবহার, এমনকি ধাক্কাধাক্কির ঘটনাও বার বার ঘটেছে বলে অভিযোগ ঘনিষ্ঠ সূত্রের। সবথেকে বড় কথা, কিছুদিন আগেই নাকি একদিন স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন রণজয়।

এছাড়াও পরিবারকে কেন্দ্র করে তৈরি হয় অশান্তি। বিয়ের সময়ে করা খরচ, যার কিনা বেশিরভাগ করা হয়েছিল কন্যা পক্ষ থেকে, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির একাধিক সদস্য একসঙ্গে থাকা নিয়ম তৈরি হয় মতবিরোধ।

রণজয়ের দাম্পত্য জীবন নিয়ে এই তথ্য সামনে উঠে আসার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিনেতা জানান, যে তথ্য সামনে উঠে আসছে তা সম্পূর্ণ ভুল। আর্থিক সমস্যা অথবা মানসিক হেনস্থা এসব কিছুই হয়নি। অভিনেতা একেবারেই চান না তাঁর জীবন নিয়ে কাঁটাছেড়া হোক। ভিডিওতে সকলের কাছে তিনি একটাই অনুরোধ করেছেন, যতদিন না তিনি বা শ্যামৌপ্তি এই বিষয় নিয়ে কিছু বলেন ততদিন যেন এই বিষয়টি নিয়ে কোনও কথা না বলা হয়। ভবিষ্যতে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন সেটা তাঁরা দুজনে সকলে সামনেই বলবেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe