...
...
Next Story

'দয়া করে বাঁচতে দিন...', শ্যামৌপ্তির সঙ্গে টাকা-কাজ নিয়ে অশান্তির গুঞ্জনে মুখ খুললেন রণজয়

Ranojoy Bishnu: পাঁচ মাসেই নাকি বিয়ে ভেঙে যাচ্ছে রনজয়-শ্যামৌপ্তি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়েছিলেন ভক্তরা। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের সহ অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতার কথাও শুনতে পাওয়া গিয়েছিল।

Published on: Aug 6, 2026, 18:23:01 IST
Advertisement

Ranojoy Bishnu: পাঁচ মাসেই নাকি বিয়ে ভেঙে যাচ্ছে রনজয়-শ্যামৌপ্তি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়েছিলেন ভক্তরা। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের সহ অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতার কথাও শুনতে পাওয়া গিয়েছিল। এর মধ্যেই ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছিল বেশ কিছুদিন ধরেই নাকি বাড়িতে অশান্তি চলছে রণজয়ের।

বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে অবশেষে মুখ খুললেন রণজয়
বিবাহ বিচ্ছেদের গুজব নিয়ে অবশেষে মুখ খুললেন রণজয়

টলিউডের ঘনিষ্ঠ সূত্র দ্য ওয়ালকে জানায়, বিয়েতে পাওয়া অর্থ নিয়ে সমস্যার সূত্রপাত হয়। সম্পত্তি নিয়েও নাকি তৈরি হয় মতবিরোধ। বাড়ির পাশাপাশি গাড়িও নাকি নিজের নামে করে নেওয়ার চেষ্টা করছেন শ্যামৌপ্তি। এছাড়াও স্ত্রীর বড়পর্দায় অভিনয় করার ব্যাপারটা নাকি একেবারেই মেনে নিতে পারেননি রণজয়। প্রতিদিনের অশান্তি থেকে অশালীন ভাষা ব্যবহার, এমনকি কিছুদিন আগেই নাকি স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিলেন রণজয়।

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

এবার এই সব কিছুর জবাব দিলেন রণজয় নিজেই। ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা যেখানে তিনি বলেন, ‘দয়া করে আমাকে বাঁচিয়ে দিন। আমি খুব সাধারণ জীবনযাপন করি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছিলাম। আমাদের কেউ জোর করেনি। আমাদের যদি কোনও সমস্যা হয় সেটা আমরা নিজেরাই মিটিয়ে নেব। যদি কোনও সিদ্ধান্ত নিই তাহলে সেটা সকলকেই জানাব আমরা দুজনে। কিন্তু এইভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করবেন না দয়া করে।’

অভিনেতার কথায়, ব্যক্তিগত জীবনে কি হচ্ছে তা বলার জন্য কোনও দায় নেই তাঁর। বাড়িতে বয়স্ক মানুষরা এই কথা শুনে আরও বেশি কষ্ট পাচ্ছেন। সব থেকে বড় কথা, মহিলা সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেও ভয় পাচ্ছেন রণজয়। একটি প্রেমের ধারাবাহিককে অভিনয় করতে গেলে যতটুকু দরকার ততটুকুই করছেন তিনি, কিন্তু তা নিয়েও যেভাবে গুজব ছড়াচ্ছে তাতে মানসিকভাবে ভীষণ আঘাত পেয়েছেন রণজয়।

অভিনেতা বলেন, ‘দয়া করে আমাকে বাঁচতে দিন। আমাকে একটু নিশ্বাস নিতে দিন। এই যে কথা আপনারা রটাচ্ছেন, দয়া করে বলবেন না। আমার যদি সত্যি কারও সঙ্গে প্রেম থাকত তাহলে আমি লুকিয়ে রাখতাম, রোজ রোজ ছবি পোস্ট করতাম না। আমি যা করি সিরিয়ালের প্রচারের জন্যই করি, এর পেছনে আলাদা কোনও উদ্দেশ্য নেই।’

অবশেষে অভিনেতা বলেন, ‘আমরা একসাথে অনেক ভালো সময় কাটিয়েছি, আমাদের মধ্যে যাই হচ্ছে সেটা আমাদের বুঝে নিতে দিন। আপনারা আমাদের একা ছেড়ে দিন, আমাদের সম্পর্ক ভাঙলে সেটা আমাদের সিদ্ধান্ত। আপনারা কেউ নন এটা নিয়ে বলার।’

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

প্রসঙ্গত, রণজয় ভিডিওতে যা বলেছেন, তা থেকে এইটুকু স্পষ্ট যে কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি। ব্যক্তিগতভাবে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টাও করছেন তাঁরা। তবে আগামী দিনে এই তারকা জুটি কোন সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe