...
...
Next Story

প্রবল জ্বর, সঙ্গে রয়েছে কানের সমস্যা, অসুস্থতা সত্বেও কাজ করে চলেছেন রণজয়

এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। ব্যক্তিগত সমস্যা যতই থাকুক না কেন তিনি তার পেশাগত জীবন নিয়ে ভীষণ সিরিয়াস। নিজের কাজ নিয়ে অভিনেতা কতটা সিনসিয়ার তার আরো একটি প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।

Published on: Oct 30, 2026, 22:07:05 IST
Advertisement

এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। ব্যক্তিগত সমস্যা যতই থাকুক না কেন তিনি তাঁর পেশাগত জীবন নিয়ে ভীষণ সিরিয়াস। নিজের কাজ নিয়ে অভিনেতা কতটা সিনসিয়ার, তার আরো একটি প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি জানা গিয়েছে, ব্যস্ত সিডিউলের মাঝেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন রণজয়, কিন্তু তার মাঝেই তিনি চালিয়ে যাচ্ছেন নিজের কাজ।

অসুস্থতা সত্বেও কাজ করে চলেছেন রণজয়
অসুস্থতা সত্বেও কাজ করে চলেছেন রণজয়

কী হয়েছে রণজয়ের?

অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাঁকে গায়ে চাদর দিয়ে বসে থাকতে দেখা যায়। অভিনেতার গলা শুনেই বোঝা যায় যে তিনি ভীষণ অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে রণজয় জানান, কিছুদিন ধরে প্রবল জ্বর এবং সর্দি-কাশিতে জর্জরিত তিনি। এমনকি কাজ করতে করতে মাথা ঘুরছে, যা পরে জানা যায় কানের সমস্যা থেকে হয়েছে।

আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

অভিনেতা জানান, এই মুহূর্তে চিকিৎসক তাঁকে বিশ্রামের জন্য পরামর্শ দিয়েছেন কিন্তু তিনি যেহেতু ধারাবাহিকের লিড রোলে রয়েছেন তাই বিশ্রাম করলে বাকিদের কাজের উপর প্রভাব পড়বে তাই অসুস্থতা নিয়েও তিনি কাজ করছেন। তবে ধারাবাহিকের পরিচালক থেকে শুরু করে সহকর্মীরা প্রত্যেকে সাহায্য করছেন রণজয়কে।

আরও পড়ুন: ফের একসঙ্গে পায়েল- ঋষভ, তন্ত্রসাধনার কোন গল্প বলবেন তাঁরা?

প্রসঙ্গত, এই বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেতা কিন্তু বিয়ের পাঁচ মাস কাটে না কাটতেই শ্যামোপ্তির সঙ্গে দূরত্বের খবর ছড়িয়ে যায় সর্বত্র। যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। তবে এই বছর দুর্গাপুজোতেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি কোথাও, ফলে গুঞ্জন হয়তো শুধুমাত্র গুজব নয় সেটাই এখন মনে করছেন অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks