...
...
Next Story

'কলা গাছের সঙ্গে প্রেম করতেও...', চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?

এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিককে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তাই খুব স্বাভাবিকভাবেই অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের কেমিস্ট্রি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

Published on: Aug 1, 2026, 17:07:14 IST
Advertisement

এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিককে অভিনয় করছেন রণজয় বিষ্ণু। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। তাই খুব স্বাভাবিকভাবেই অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের কেমিস্ট্রি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। বাড়িতে স্ত্রী থাকার পরেও কীভাবে অন্য কারও সঙ্গে এতটা সুন্দর করে তিনি প্রেম করতে পারেন, তা নিয়ে হয়েছিল নানান জল্পনা কল্পনা। অনেকেই অভিকা মালাকার এবং রণজয়ের এই কেমিস্ট্রির পেছনের রহস্য নিয়েও প্রশ্ন তোলেন। অবশেষে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন রণজয় নিজেই।

চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?
চিত্রনাট্যের প্রয়োজনে আর কী কী করেন রণজয়?

সম্প্রতি আনন্দবাজার ডট কম দেওয়ার সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি চরিত্রের খাতিরে সব কিছু করতে পারি। যদি প্রয়োজন হয় আমি কলা গাছের সঙ্গেও প্রেম করতে পারি। শুধু তাই নয় আমি খাট, বিছানা, আলমারি সব কিছুর সঙ্গে প্রেম করতে পারি। যদি চরিত্র সেটা চায় তাহলে আমাকে সেটা করতেই হবে।’

আরও পড়ুন: ‘মনে হচ্ছে সিরিয়াল দেখছি…’, ‘রামায়ণ’-এ লারাকে দেখে হতাশ নেটপাড়া

অভিনেতা বলেন, ‘যখন গুড্ডি ধারাবাহিক শুরু হয়েছিল তখন প্রথম এক মাস আমার সঙ্গে শ্যামৌপ্তির কোনও কথা ছিল না। বিভিন্ন কারণেই আমরা কথা বলতাম না। কিন্তু তার জন্য আমাদের অনস্ট্রিন কেমিস্ট্রিতে কোনও সমস্যা হয়নি। প্রত্যেকে আমাদের জুটিকে খুব ভালোভাবে নিয়েছিল। কিন্তু আমরা একে অপরের সঙ্গে কথাই বলতাম না।’

আরও পড়ুন: বাবা ছেলের সম্পর্কে অন্তরায় রাজনৈতিক মতভেদ, প্রকাশ্যে ‘উইঙ্কল-টুইঙ্কল’- এর টিজার

প্রসঙ্গত, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে চার হাত এক হয় রণজয় আর শ্যামৌপ্তির। কিছুদিন আগেই শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিটি মুক্তি পেতে যেখানে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন শ্যামৌপ্তি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks