...
...
Next Story

Ranojoy Bishnu: 'ভাগ্যিস চিনেছিলাম তোমায়...', জন্মদিনে ‘বন্ধু’ তথাগতকে ভালোবাসায় ভরালেন রণজয়

Ranojoy Bishnu: ইন্ডাস্ট্রিতে যে কেউ বন্ধু হয় না, সেই প্রবাদ সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন অনেক অভিনেতা অভিনেত্রী। দুই বন্ধুর মধ্যে যে অকৃত্রিম ভালবাসা তৈরি হয়, তার প্রতিষ্ঠিত উদাহরণ তথাগত মুখোপাধ্যায় এবং রণজয় বিষ্ণু।

Published on: May 15, 2026, 16:16:34 IST
Advertisement

Ranojoy Bishnu: ইন্ডাস্ট্রিতে যে কেউ বন্ধু হয় না, সেই প্রবাদ সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন অনেক অভিনেতা অভিনেত্রী। অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে একে অপরের বন্ধু হয়েছেন এবং সারা জীবন বন্ধু হয়েই থেকেছেন। দুই বন্ধুর মধ্যে যে অকৃত্রিম ভালবাসা তৈরি হয়, তার প্রতিষ্ঠিত উদাহরণ তথাগত মুখোপাধ্যায় এবং রণজয় বিষ্ণু।

জন্মদিনে ‘বন্ধু’ তথাগতকে ভালোবাসায় ভরালেন রণজয়
জন্মদিনে ‘বন্ধু’ তথাগতকে ভালোবাসায় ভরালেন রণজয়

বন্ধুর বিয়ে হোক অথবা যে কোনও অনুষ্ঠান, তথাগত ও রণজয়কে একসঙ্গে দেখা দিয়েছে সব সময়। বন্ধুর খারাপ সময়ে পাশে থাকা থেকে শুরু করে ভালোই সময়ে বন্ধুকে আগলে রাখা, নিঃস্বার্থভাবে দায়িত্ব নিয়ে এই কাজটি পালন করেছেন দুজনেই। কিছুদিন আগে রণজয়ের জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করতে দেখা গিয়েছিল তথাগতকে, এবার তথাগতর জন্মদিনে বন্ধুকে ভালোবাসায় ভরালেন রণজয়।

আরও পড়ুন: টানা বিরতির পর ফের ছোটপর্দায় পুষ্পিতা, কামব্যাক করতে কেন নিলেন এতটা সময়?

তথাগতর সঙ্গে ছবি পোস্ট করে রণজয় লেখেন, ‘ছোটবেলা থেকে মনে পড়া সকল বিদ্রোহের কবিতার ভাষা খুজেছি বারবার, প্রত্যেকবারই বিষয়টা কঠিন থেকে কঠিনতম হয়েছে। বিদ্রোহের ভাষা চিরকাল খুব কঠিন করে বলেছে সবাই।’

অভিনেতা লেখেন, ‘ভাগ্যিস চিনেছিলাম তোমায়, যে কঠিন বিপ্লবকে যাপন করে অতি সহজের সঙ্গে, না হলে আজীবন একটা ভুল ব্যাকরণের সংজ্ঞা খুঁজে বেড়াতাম। শুভ জন্মদিন। অপরিসীম ভালোবাসা।' কমেন্ট বক্সে বার্থ ডে বয় লিখেছেন, ‘ভালোবাসা বাঁচুক। সঙ্গে ভালোবাসার ইমোজি।’

আরও পড়ুন: ‘ধুরন্ধর’ বলে কটাক্ষ, জোকারের সাজের আড়ালে কাদের নিশানা করলেন মীর?

প্রসঙ্গত, তথাগত পরিচালিত ‘রাস’ সিনেমায় অভিনয় করেছিলেন রণজয়। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। অভিনয় করেছিলেন অনুসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, সুদীপ মুখোপাধ্যায় সহ অনেকে। সিনেমাটি গত বছর ৬ জুন মুক্তি পেয়েছিল বড় পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks