...
...
Next Story

Ranojoy Bishnu: 'সবটা চলে গেল আমার...', কাকে হারানোর কষ্ট এখনও তাড়া করে বেড়ায় রণজয়কে?

Ranojoy Bishnu: এমন অনেক শিশুরাই থাকেন যারা বাবা-মায়ের থেকে বেশি সময় কাটান দাদু-দিদার সঙ্গে। ছোট থেকে সেই মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর ফলে দাদু দিদাই যেন একটা সময় হয়ে ওঠেন বাবা-মা। তাই দাদু-দিদাকে হারানোর কষ্ট সারা জীবন মনে থেকে যায়।

Published on: May 11, 2026, 15:31:04 IST
Advertisement

Ranojoy Bishnu: এমন অনেক শিশুরাই থাকেন যারা বাবা-মায়ের থেকে বেশি সময় কাটান দাদু-দিদার সঙ্গে। ছোট থেকে সেই মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর ফলে দাদু দিদাই যেন একটা সময় হয়ে ওঠেন বাবা-মা। অন্যদিকে দাদু দিদার কাছেও তাঁদের সব থেকে প্রিয় পাত্র হয় আদরের নাতি বা নাতনি। তাই দাদু-দিদাকে হারানোর কষ্ট সারা জীবন মনে থেকে যায়।

কাকে হারানোর কষ্ট এখনও তাড়া করে বেড়ায় রণজয়কে?
কাকে হারানোর কষ্ট এখনও তাড়া করে বেড়ায় রণজয়কে?

এমনই একটা কষ্ট তাড়া করে বেড়ায় রণজয়কেও। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন, ছোট থেকে তিনি দিদার কাছে মানুষ হয়েছেন তাই দিদাকেই তিনি তাঁর ‘মা’ বলে মানেন। এমনকি দিদাকে ‘মা’ বলে ডাকেনও। দিদার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত এখনও যেন জ্বলজ্বল করে অভিনেতার মনে আর তাই মাতৃদিবস উপলক্ষে মায়ের সঙ্গে নয় বরং দিদার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন অভিনেতা।

আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?

রনজয় যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দিদার সঙ্গে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তের ছবি তিনি তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। এটা শুধুমাত্র তাঁর জন্য নয়, প্রত্যেক নাতি নাতনির কাছেই স্পেশাল মুহূর্ত যারা ছোটবেলাটা কাটিয়েছেন নিজেদের দাদু দিদার সঙ্গে।

আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?

রণজয়ের এই কথা থেকেই স্পষ্ট হয়ে যায় তিনি নিজের দিদাকে কতটা মিস করেন এখনও। শুধুমাত্র মাতৃ দিবস কেন, যে কোনও ভালো সময়েই তিনি ভীষণভাবে মিস করেন তাঁর এই প্রিয় মানুষটিকে। মনে পড়ে যায় প্রিয় মানুষটির সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত।

প্রসঙ্গত, এই মুহূর্তে রণজয় অভিনয় করছেন স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে অভিকা মালাকারের বিপরীতে অভিনয় করছেন তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন স্বপ্নিলা চক্রবর্তী। ধারাবাহিকের প্রযোজক রাজ চক্রবর্তী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe