Ranveer Singh: ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করার পর রাতারাতি রণবীর সিং-এর কেরিয়ার যে ঊর্ধ্বমুখী হয়েছে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। হামজা আলি চরিত্রে অভিনয় করে গোটা বলিউডের থেকে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। কিন্তু এবার একদম অন্যরকম একটি রূপে ধরা দিতে চলেছেন রণবীর। জানা গিয়েছে, এবার নাকি মহাদেব অবতারে দেখতে পাওয়া যাবে অভিনেতাকে।

বলিউডের অন্দর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, আমিষ ত্রিপাঠির লেখা জনপ্রিয় উপন্যাস ‘দ্য ইমমর্টাল অফ মেলুহা’ অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমা। তবে শুধুমাত্র অভিনয় নয়, এই সিনেমার প্রযোজনাও করবেন রণবীর। রণবীরের প্রযোজনা সংস্থা মা কসম ফিল্ম ইতিমধ্যেই এই গল্পের স্বত্ব কিনে নিয়েছে। এছাড়াও বিড়লা স্টুডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই সিনেমাটিকে অনেক বড় ভাবে দর্শকদের কাছে নিয়ে আসতে চলেছেন অভিনেতা।
আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?
সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, একটি বা দুটি নয়, তিনটি ছবি তৈরি হবে এই গল্পকে নিয়ে। খুব সম্ভবত ২০১৮ সালের প্রথম দিকে শুরু হবে প্রথম ভাগের শ্যুটিং। এরপর ধীরে ধীরে এভাবে পরবর্তী অংশের কাজ। যদিও এখনও পর্যন্ত পরিচালক নির্বাচন করা হয়নি, তবে জানা গিয়েছে স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হয়ে গেলেই পরিচালক নির্বাচন করা হবে।
আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?
{{/usCountry}}আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?
{{/usCountry}}এই গল্পে মেলুহা রাজ্য উত্থানের পেছনে থাকা এক যোদ্ধার গল্প বলা হয়েছে, যে প্রথম থেকেই থাকত হিমালয়ে। কীভাবে হিমালয়ে বসবাসকারী এক সাধারন যোদ্ধা শিব মেলুহা রাজ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে সকলের কাছে দেবতার ন্যায় মর্যাদা লাভ করে। পৌরাণিক গল্পের সঙ্গে বাস্তবতার মেলবন্ধন তুলে ধরা হয়েছে তিনটি উপন্যাসের মাধ্যমে, এবার সেটাই বড় পর্দায় তুলে ধরতে চলেছেন রণবীর।