...
...
Next Story

'ককটেল ২'-এ জুটিতে ধরা দেবেন রশ্মিকা-কৃতি! সমকামী সম্পর্কের গল্প বলবেন তাঁরা?

ককটেল ছবির দ্বিতীয় পার্ট ‘ককটেল ২’, আসছে। বেশ কিছুদিন ধরেই তা নিয়ে আলোচনা চলছে। এই ছবির দ্বিতীয় পার্টে অভিনয় করতে চলেছেন শাহিদ কাপুর, রশ্মিকা মন্দনা এবং কৃতি শ্যানন। এবার এই 'ককটেল ২' নিয়ে একটি নতুন আপডেট প্রকাশ্যে এসেছে।

Published on: Feb 20, 2026, 19:08:54 IST
Advertisement

ককটেল ছবির দ্বিতীয় পার্ট ‘ককটেল ২’, আসছে। বেশ কিছুদিন ধরেই তা নিয়ে আলোচনা চলছে। এই ছবির দ্বিতীয় পার্টে অভিনয় করতে চলেছেন শাহিদ কাপুর, রশ্মিকা মন্দনা এবং কৃতি শ্যানন। এই ছবিটি ২০১২ সালে মুক্তি পাওয়া ‘ককটেল’ ছবির সিক্যুয়েল। প্রথম পার্টে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়ানা পেন্টি। এবার এই 'ককটেল ২' নিয়ে একটি নতুন আপডেট প্রকাশ্যে এসেছে।

'ককটেল ২'-এ জুটিতে ধরা দেবেন রশ্মিকা-কৃতি! সমকামী সম্পর্কের গল্প বলবেন তাঁরা?
'ককটেল ২'-এ জুটিতে ধরা দেবেন রশ্মিকা-কৃতি! সমকামী সম্পর্কের গল্প বলবেন তাঁরা?

আরও পড়ুন: শংকরের প্রয়াণে শোকাহত সৃজিত! কলকাতার প্রেমে…' লিখলেন ‘শাহজাহান রিজেন্সি’র পরিচালক

ওসিডি টাইমসের এক প্রতিবেদন অনুসারে, কৃতি এবং রশ্মিকাকে নাকি এই ছবিতে এক সমকামী কাপেল হিসেবে দেখা যাবে। ছবিটিতে বর্তমান সময় দাঁড়িয়ে একটি ত্রিকোণ প্রেম ও সম্পর্কের গল্প দেখানো হবে। তবে, ছবিটির নির্মাতারা এখনও এই ছবির গল্প নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করেননি।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি, ‘ককটেল ২’-এর পরিচালক হোমি আদাজানিয়া ঘোষণা করেছিলেন যে তিনি শ্যুটিং শেষ করেছেন। তিনি ইনস্টাগ্রামে টিমের সঙ্গে একটি ছবি শেয়ার করে ছবির কাজ শেষের আপডেট শেয়ার করেছিলেন। ছবিতে শাহিদ কাপুর, রশ্মিকা মন্দনা, কৃতি শ্যানন এবং হোমিকে একসঙ্গে কেক কাটতে দেখা গিয়েছিল। ছবিটি শেয়ার করে হোমি লিখেছেন, ‘ছবির কাজ শেষ, তোমাকে ভালোবাসি বোকারা। এটা অনেক মজার ছিল।’ তিনি আরও লিখেছিলেন, ‘আমাকে হয়তো একটু পক্ষপাতদুষ্ট মনে হচ্ছে, কিন্তু এই ছবিটা বিশেষ ছিল। এই অসাধারণ ক্‌রুদের প্রতি আমার ভালোবাসা।’

‘ককটেল ২’-এর মুক্তির কোনও তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে বলা হচ্ছে যে ছবিটি সেপ্টেম্বরে মুক্তি পাবে। আসলে, শাহিদ কাপুরের ছবি ‘ও রোমিও’ মুক্তির ছয় মাস পরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কারণ তাতে দর্শকরা নায়ককে অভিনয় নানা অবতারে আরও ভালো ভাবে উপভোগ করতে পারবেন। একটা চরিত্রের রেশ থাকাকালীন আর একটা চরিত্র এসে পড়লে সেই মজাটা থাকবে না। তাই নির্মাতারা এই সিদ্ধান্ত নেন।

শাহিদের ছবি ‘ও রোমিও’ সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিতে শাহিদের পাশাপাশি অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, তামান্না ভাটিয়া, বিক্রান্ত ম্যাসি, ফরিদা জালাল এবং নানা পাটেকর। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে, এখন পর্যন্ত ২৪৭.১৫ কোটি টাকা আয় করেছে।

অন্যদিকে, রশ্মিকা মন্দনা বর্তমানে তাঁর বিয়ে নিয়ে চর্চায় রয়েছেন। গুঞ্জন তিনি নাকি কয়েক দিনের মধ্যেই বিজয় দেবেরকোন্ডার সঙ্গে সাতপাকে ঘুরতে চলেছেন। তবে, দু'জনেই এই বিষয়ে এখনও মুখ খোলেননি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks