...
...
Next Story

Ravi Kishan: কয়েক মাসেই কমিয়েছিলেন ১৮ কেজি, ডায়েট চার্ট শেয়ার করলেন রবি কিষণ

চরিত্রের খাতিরে অনেক সময় অতিরিক্ত ওজন যেমন বাড়িয়ে নিতে হয় তেমন কমিয়েও নিতে হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে এই ওজন বাড়ানো এবং কমানোর জন্য অনেকেই দামি ওষুধের শরণাপন্ন হন। কিন্তু শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের উপর নির্ভর করে ১৮ কেজি ওজন কমিয়ে নিয়েছেন অভিনেতা রবি কিষণ।

Published on: Jul 29, 2026, 20:01:10 IST
Advertisement

চরিত্রের খাতিরে অনেক সময় অতিরিক্ত ওজন যেমন বাড়িয়ে নিতে হয় তেমন কমিয়েও নিতে হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে এই ওজন বাড়ানো এবং কমানোর জন্য অনেকেই দামি ওষুধের শরণাপন্ন হন। কিন্তু শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের উপর নির্ভর করে ১৮ কেজি ওজন কমিয়ে নিয়েছেন অভিনেতা রবি কিষণ।

ডায়েট চার্ট শেয়ার করলেন রবি কিষণ
ডায়েট চার্ট শেয়ার করলেন রবি কিষণ

নিজের ডায়েট চার্ট নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমার ওজন ছিল ৯০ কেজি। যেটা কমে ৭২ কেজি হয়েছে। রাজনৈতিক দায়িত্ব এবং নির্বাচনের জন্য আমার ওজন কিছুটা বেড়ে গিয়েছিল কিন্তু শুধুমাত্র খাবারে কিছু পরিবর্তন এনেই আমি এতটা ওজন কমাতে পেরেছি।’

আরও পড়ুন: ব্রহ্মানন্দ বেশে কালীঘাটে প্রত্যাবর্তন অরিন্দমের, নতুন প্রমো দেখে মুগ্ধ সকলে

অভিনেতা বলেন, ‘২০২৪ সালে ‘লাপাতা লেডিস’ ছবির জন্য আমাকে অনেকটা মোটা হতে হয়েছিল। কিন্তু ‘মির্জাপুর’ ছবিতে আমাকে আবার অনেকটা রোগা লাগবে, অন্যদিকে নাগজিলা সিনেমায় দেখবেন আমার শরীর সুপার ফিট। পঞ্চাশের কোঠায় এসে এতবার ওজন কমানো বাড়ানো এতটা সোজা ব্যাপার নয়। তাই শুধুমাত্র খাবারের ওপর নির্ভর করেই এই ওজন কমাতে হয়েছে আমাকে। আপনার ওজন নির্ভর করে আপনি কি খাচ্ছেন সেটার ওপর।’

সারাদিনে কী খান রবি?

অভিনেতা জানান, তিনি সারাদিন একবেলা উপোস করেন এবং এক বেলা খাবার খান। বেশিরভাগ ফল খেয়ে থাকার চেষ্টা করেন। অতিরিক্ত ব্যস্ততার মধ্যেও শুকনো ফল, স্যালাড, প্রয়োজন অনুযায়ী প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ঘি খেয়ে থাকেন তিনি। ফলের মধ্যে তালিকায় রাখেন অ্যাভোকাডো, কিউই, আপেল, কমলা বা যে কোনও তাজা ফল।

এছাড়াও ব্যায়ামের উপর ভীষণভাবে জোর দেন তিনি। প্রতিদিন সকালে নিয়মিত ব্যায়াম করার অভ্যেস করেছেন অভিনেতা, যার ফলে খুব শীঘ্র ওজন কমাতে সমর্থ হয়েছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe