RD Burman: এবার বড় পর্দায় আর ডি বর্মনের বায়োপিক, নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

RD Burman: সঙ্গীত জগতের অন্যতম ম্যাজিশিয়ান রাহুল দেব বর্মন। তাঁর সঙ্গীতের সঙ্গে সকলে পরিচিত থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা খুবই কম। তাই এবার পরিচালক নীরজ পান্ডের পরিচালনায় আর ডি বর্মনের জীবনের সেই অজানা কথা এবার ফুটে উঠবে বড় পর্দায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

Published on: Jun 12, 2026, 14:16:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

RD Burman: সঙ্গীত জগতের অন্যতম ম্যাজিশিয়ান রাহুল দেব বর্মন। তাঁর সঙ্গীতের সঙ্গে সকলে পরিচিত থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা খুবই কম। তাই এবার পরিচালক নীরজ পান্ডের পরিচালনায় আর ডি বর্মনের জীবনের সেই অজানা কথা এবার ফুটে উঠবে বড় পর্দায়। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন কে?

এবার বড় পর্দায় আর ডি বর্মনের বায়োপিক
এবার বড় পর্দায় আর ডি বর্মনের বায়োপিক

টলিউড হোক অথবা বলিউড, যে কোনও মাধ্যমেই একাধিক বায়োপিক তৈরি হতে দেখতে পাওয়া যায়। বায়োপিক শুধুমাত্র একটি সিনেমা নয়, এই সিনেমার মাধ্যমে একজন ব্যক্তির জীবনের অজানা কথা তুলে ধরা হয় দর্শকদের সামনে। এবার আর ডি বর্মনের জীবন ক্যামেরাবন্দী হতে চলেছে।

আরও পড়ুন: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি এই ছবির অফিসিয়াল ঘোষণা করে দেবেন পরিচালক। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ফারহান আখতার। এর আগেও ‘মিলখা সিং’-এর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ফারহান। এবার পালা দ্বিতীয় বায়োপিকের।

তবে ফারহান ছাড়া আর কে কে অভিনয় করবেন এই সিনেমায় সেটা জানা যায়নি। যদিও জানা গিয়েছে কাস্টিং নিয়ে আলোচনা প্রায় শেষের পর্যায়ে। তবে ফারহান ইতিমধ্যেই আর ডি বর্মনের গায়কি থেকে হাঁটাচলা সবকিছু রপ্ত করার জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন: 'ফ্লিম ফেস্টিভ্যালে যেতাম না...', দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?

যেহেতু ছবিটি একজন সঙ্গীত জগতের নামই ব্যক্তিত্বকে নিয়ে তৈরি করা হচ্ছে তাই। খুব স্বাভাবিকভাবেই এই সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছে ছবির সঙ্গীত। ৭০ দশকের সেই চেনা সুর আরও একবার ফুটে উঠবে এই সিনেমার মাধ্যমে। সিনেমার টিম নাকি ইতিমধ্যেই আর ডি বর্মনের বেশ কিছু সুপারহিট এবং কালজয়ী গানের স্বত্ব আইনিভাবে নিজেদের নামে করে নিয়েছে।

প্রসঙ্গত, এর আগে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক তৈরি করে বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছিলেন পরিচালক নীরজ পান্ডে। খুব স্বাভাবিকভাবেই পরিচালকের থেকে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। তাই এবার ৭০ দশকের সেই ম্যাজিকাল মোমেন্টকে আবার একবার পর্দায় তুলে ধরার জন্য প্রস্তুত গোটা টিম।