...
...
Next Story

Pad Man: নোবেল শান্তি পুরস্কারে মনোনীত রিয়েল লাইফ ‘প্যাডম্যান’, খবর পেয়ে উচ্ছ্বসিত অরুণাচলম

Pad Man: ২০১৮ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যান। এই ছবিতে তিনি যে ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি হলেন অরুণাচলম মুরুগানন্থম।

Published on: May 4, 2026, 14:08:20 IST
Advertisement

Pad Man: ২০১৮ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’। এই ছবিতে তিনি যে ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি হলেন অরুণাচলম মুরুগানন্থম। পিরিয়ড চলাকালীন গ্রামের মেয়েদের হাতে হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়ার যে নজির তিনি গড়ে তুলেছিলেন, তার জন্য তিনি পরিচিত। ২০০৪ সালে স্বল্প মূল্যের স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন তৈরি করেছিলেন তিনি। গ্রামীণ মেয়েদের সমস্যার কথা মাথায় রেখে তিনি যে পদক্ষেপ করেছিলেন, তার জন্য তাঁকে একাধিকবার পুরস্কারে পুরস্কৃত করে ভারত সরকার।

নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ‘প্যাডম্যান’
নোবেল শান্তি পুরস্কারে মনোনীত ‘প্যাডম্যান’

এবার ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন তিনি। ৩ মে এই সুখবর সোশ্যাল মিডিয়ার হাত ধরে সকলের সঙ্গে ভাগ করে নেন প্যাডম্যান নিজেই। তবে এই পুরস্কারের জন্য যে দীর্ঘ ২২ বছর তিনি অপেক্ষা করেছেন, সেকথাও সংবাদ মাধ্যমের সামনে জানান অরুণাচলম।

আরও পড়ুন: অভিনয় থেকে বিরতি নেওয়ার নেপথ্যে অসুস্থতা? গুঞ্জন ছড়াতেই যা বললেন দ্বৈপায়ন

রবিবার সংবাদ সংস্থা ANIকে তিনি বলেন, ‘প্রথমে আমি বিশ্বাস করতেই পারিনি। নোবেল পুরস্কারের জন্য আপনি নিজে, আপনার বন্ধু বা পরিবারের কেউ নাম নথিভুক্ত করতে পারে না। এটি তৃতীয় ব্যক্তির দ্বারা সম্পন্ন হয়। পন্ডিচেরির অরবিন্দ চক্ষু হাসপাতালের একজন দিন এবং সেখানে কর্মরত আমেরিকান দল আমার নাম নোবেলের জন্য জমা দেন। ২৪ ঘন্টার মধ্যেই সেটি গৃহীত হয়। আমি সত্যিই গর্বিত।’

আরও পড়ুন: ২৩ দিন কেন ছিলেন নিখোঁজ? সাইবার সমস্যা নাকি অন্য কারণ? খোলসা করলেন পরিচালক নিজেই

উল্লেখ্য, ২০১৮ সালে আর বাল্কি পরিচালিত প্যাডম্যান সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, রাধিকা আপ্তে। অভিনয় করেছিলেন সোনম কাপুর। এই সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe