Ashneer Grover: ‘শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া’র প্রথম সিজনে অন্যতম শার্ক হিসেবে ছিলেন খ্যাতনামা ব্যবসায়ী অশ্নীর গ্রোভার। অনেক সময় প্রতিযোগীদের মন ভেঙ্গে যেত অশ্নীরের মন্তব্য শুনে। একটা সময় একের পর এক মিমও তৈরি হয়েছিল তাঁকে নিয়ে। এবার নাকি বড় পর্দায় আসতে চলেছে অশ্নীরের বায়োপিক।

কিছু সময় আগে সোশ্যাল মিডিয়ায় বায়োপিক তৈরির একটি ইঙ্গিত দিয়েছিলেন খোদ অশ্নীর। তিনি লিখেছিলেন, ‘আমার আত্মজীবনী মুক্তির ১৫ মাস পরেও বই প্রেমিকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে রয়েছে। আমার কাছে ডগলাপন ২.০ - এর জন্য আরও অনেক গল্প রয়েছে। আমরা এখন সিনেমা তৈরীর কাজ নিয়ে ব্যস্ত। অপেক্ষায় থাকুন।’
আরও পড়ুন: হাজার বছরের অভিশাপ মোচন হবে এবার! রক্তে মাখামাখি ‘রক্তফলক’-এর টিজার
অশ্নীরের জীবনী নিয়ে বায়োপিক তৈরি হবে তার ইঙ্গিত তিনি নিজে দিলেও কে অভিনয় করবেন তা নিয়ে তিনি কিছুই বলেননি। তবে এখন কানাঘুষো থেকে শুনতে পাওয়া যাচ্ছে, ব্যবসায়ীর চরিত্রে নাকি অভিনয় করতে দেখা যাবে আমির খানকে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি আমির খান এই প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং সম্মতি জানিয়েছেন অভিনয় করতে। তিনি স্ক্রিপ্টও নাকি পড়ে ফেলেছেন। চলছে প্রি প্রোডাকশনের কাজও। যদিও এই প্রসঙ্গে আমির এখনও কিছু জানাননি।
{{/usCountry}}সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি আমির খান এই প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং সম্মতি জানিয়েছেন অভিনয় করতে। তিনি স্ক্রিপ্টও নাকি পড়ে ফেলেছেন। চলছে প্রি প্রোডাকশনের কাজও। যদিও এই প্রসঙ্গে আমির এখনও কিছু জানাননি।
{{/usCountry}}আরও পড়ুন: চোখে ভাঙা চশমা, রক্তাক্ত শরীর! ‘তারকাটা’- র মোশন পোস্টারে বড় চমক বিক্রমের
তবে এও শুনতে পাওয়া গিয়েছে, এই ছবিতে নাকি প্রযোজনা করতে পারেন রাহুল মোদি। রাহুল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের চর্চিত প্রেমিক। প্রসঙ্গত, দাদাসাহেব ফালকের জীবন নিয়ে তৈরি বায়োপিকেও অভিনয় করার কথা আমিরের। তার মধ্যে আরও একটি বায়োপিকের কথা শুনতে পাওয়া যাচ্ছে, এবার দেখার পালা আমির কি দুটি বায়োপিকেই অভিনয় করবেন? নাকি যা রটেছে তার পুরোটাই গুজব।